তিন তারকার শূন্য থেকে শুরু
বিনোদন ডেস্ক : টিভি নাটকের মেধাবী নাট্যনির্মাতা আলভী আহমেদ এবার একেবারেই ব্যতিক্রমধর্মী একটি গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করলেন। নাটকের নাম ‘শূন্য থেকে শুরু’। এটি রচনা করেছেন আলভী আহমেদ নিজেই। এখন পর্যন্ত ৫২ পর্বের শুটিং সম্পন্ন করেছেন আলভী আহমেদ। তবে ধারাবাহিক এই নাটকটি কত পর্ব পর্যন্ত নির্মিত হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। আলভী আহমেদের নতুন এই ধারাবাহিক নাটকে এবারই প্রথম এক সঙ্গে অভিনয় করেছেন ফারহানা মিলি, সাদিয়া জাহান প্রভা ও অপর্ণা।
নাটকটিতে প্রভাকে দেখা যাবে মাফিয়াদের গডফাদার চরিত্রে। তার চরিত্রের নাম অপলা। অন্যদিকে মিলি ও অপর্ণা অভিনয় করছেন দীপা ও উর্মি নামক দুই বান্ধবীর চরিত্রে। পরিচালক আলভী আহমেদ জানান চলতি মাসের শেষপ্রান্ত থেকেই ধারাবাহিক এ নাটকটি স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে প্রচারে আসছে। থ্রিলারধর্মী নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘আলভী আহমেদের নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তবে এই নাটকের গল্প বলার ধরণ এবং নির্মাণশৈলী অনেক বেশি ভালো লেগেছে। সেই সঙ্গে প্রভা ও অপর্ণার সঙ্গে কাজটি করতে আমি ভীষণ উপভোগ করেছি।’ প্রভা বলেন, ‘মিলির কাজ সব সময়ই আমার ভালো লাগে। অপর্ণা এই সময়ে বেশ ভালো করছে। আমাদের তিনজনের নতুন এই ধারাবাহিক নাটকটি আশা করি ভালো লাগবে দর্শকের।’ অপর্ণা বলেন, ‘সব সময়ই আমি বেছে বেছে ভালো গল্পের নাটকে কাজ করি। আলভী আহমেদের নাটকে কাজ করার সময় গল্প নিয়ে আমি এতটা ভাবিনা। কারণ তার কাজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে যা আমি ‘শূন্য থেকে শুরুতে পেয়েছি।’
এদিকে মিলি ঈদের পরপরই শেষ করেছেন জাহিদ মাহমুদ পরিচালিত ‘কামড়া’ নাটকের কাজ। প্রভা অভিনীত ধারাবাহিক নাটক ‘জীবন থেকে নেয়া’ ও ‘ঘোমটা’ বাংলাভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। সোমবার প্রভা তার বন্ধু বান্ধবদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করেছেন। এদিকে অপর্ণা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘নীল আকাশের কালো রং’ প্রচার শুরু হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন মাসুদ মহিউদ্দিন।
(ওএস/এইচআর/আগস্ট ১৩, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








