মেহ্জাবিন, নাঈম ও সামিয়ার ‘অপ্রকাশিত অনুভূতি’
বিনোদন ডেস্ক : নাঈম ও মেহ্জাবিন চৌধুরী জুটিবদ্ধ হয়ে বহু নাটকে অভিনয় করেছেন। তবে লাক্সতারকা সামিয়ার বলা যায় এক ধরনের স্বপ্নই ছিল নাঈমের সঙ্গে অভিনয় করার। সামিয়ার সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নবাগত নাট্যপরিচালক কামরুল হক সরকার।
কামরুল হক সরকারেরই নির্দেশনায় ও শায়লা সুলতানা মীরার রচনায় নাঈমের সঙ্গে সামিয়া অভিনয় করেছেন ‘অপ্রকাশিত অনভূতি’ নাটকে। এ নাটকের মূল জুটি নাঈম ও মেহ্জাবিন চৌধুরী।
নাটকের গল্পে দেখা যায় কাব্য (নাঈম) ও মিষ্টি (মেহ্জাবিন) একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সহপাঠী। দুজন ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হবার কোনোই সম্ভাবনা নেই। এদিকে তাদের আরেক সহপাঠী সামিয়া ভালোবাসে অন্য কাউকে। ভালোবাসার সেই গল্পই শেয়ার করে কাব্যর সঙ্গে।
কাব্য তখন মিষ্টিকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখতে শুরু করে। এগিয়ে যায় নাটকের গল্প। মেহ্জাবিন চৌধুরী বলেন, ‘নাঈমের সঙ্গে কাজ করতে সব সময়ই ভালোলাগে। তবে এই নাটকের গল্প একটু ব্যতিক্রম ছিল বিধায় কাজটি করতে আরও বেশি ভালোলেগেছে। আশা করি ভালোলাগবে দর্শকের।’ নাঈম বলেন, ‘মেহ্জাবিনের সঙ্গে আমার কাজগুলো সব সময়ই দর্শকনন্দিত হয়। এটাও হবে নিশ্চিত বলতে পারি। সামিয়ার সঙ্গে প্রথম কাজ করেছি, বেশ কো-অপারেটিভ সামিয়া।’ সামিয়া বলেন, ‘আমি নাঈমের ভীষণ ভক্ত। তার সঙ্গে কাজ করে আমার স্বপ্ন পূরণ হলো।
এটাই অনেক ভালোলাগা।’ পরিচালক জানান খুব শীঘ্রই নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। নাঈম ও মেহ্জাবিন সর্বশেষ এক সঙ্গে গত ঈদে মেহেদী হাসান জনির পরিচালনায় ‘১০ আগস্ট’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এদিকে গত ঈদে মেহ্জাবিন অভিনীত ‘ইউ টার্ন’, ‘একটি প্রেমের গল্প’ ও ‘কমন ডায়লগ’ নাটক দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়।
ঈদের পরপরই মেহ্জাবিন সজলের সঙ্গে মিজানুর রহমানের পরিচালনায় ‘মন বাঁধা মানে না’ নাটকে অভিনয় করেছেন। ঈদের পর নাঈম অপর্ণার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সেতু আরিফের নির্দেশনায় ‘জল রঙের গল্প’ নাটকে। নাঈম রেদওয়ান রনির নির্দেশনায় ‘পরিবার করি কল্পনা’ ধারাবাহিক নাটকেও এখন নিয়মিত অভিনয় করছেন। এতে তার সহশিল্পী সুজানা। ঈদের পর সামিয়ার ‘অপ্রকাশিত অনুভূতি’ই হচ্ছে প্রথম কাজ।
(ওএস/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








