নাটকে এই প্রথম রিয়াজ-তিনা
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিয়ের পর তিনা মিডিয়াতে আর কোনো কাজই করেননি। বিয়ের আগে তিনা কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। মিডিয়াতে তিনার যাত্রা শুরু হয় পোলার আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ২০০৮ সালের জানুয়ারি মাসে। সেই থেকে এখন পর্যন্ত দীর্ঘ আট বছরের বিরতির পর তিনা মিডিয়াতে ফিরেছেন। এর আগে কখনও নাটকে অভিনয় না করলেও এবারই প্রথম তিনি নাটকে অভিনয় করেছেন।
তাও আবার তারই স্বামী চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। সহিদ-উন-নবীর পরিচালনায় ও নাঈমুল করিমের রচনায় ‘সুগার ফ্রি চকলেট কেক’ নাটকে তিনা রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন। বাস্তব জীবনের মতো নাটকেও তারা স্বামী স্ত্রী হিসেবেই অভিনয় করেছেন। গত বুধবার সারারাত শুটিংয়ের পর নাটকটির শুটিং শেষ হয়েছে। কেমন লাগল দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে কাজ করতে? মৃদু হাসি দিয়ে তিনা বলেন, ‘কিছুটা ভয়তো ছিলই। তবে আমার সঙ্গে রিয়াজ ছিল তাই পরিবেশটা খুব ফ্রেন্ডলি ছিল। অনেকদিন পর কাজ করে সত্যিই ভীষণ ভালো লেগেছে।’ এখন থেকে নাটকে নিয়মিত অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনা বলেন, ‘রিয়াজের বিশেষ অনুরোধেই আসলে এ নাটকে অভিনয় করা। কিন্তু নিয়মিত হবার তেমন কোনো ইচ্ছে আপাতত নেই।’ নাটকটিতে রিয়াজ ও তিনার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন লিটল স্টার অহনা। নাটকে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এখন তো নিয়মিতই নাটকে অভিনয় করছি। তবে অভিনয়ে ফেরার পর মনের মতো একটি গল্পে কাজ করলাম, যে নাটকে কাজ করতে আমার নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে। কারণ টানা তিনদিন সারারাত জেগে শুটিং করেছি। দর্শকের ভালো লাগলেই আমি খুশি।’ ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। গত ঈদে রিয়াজ অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল আহনাফ এ আরিফ পরিচালিত ‘সুপারস্টার’, সহিদ-উন নবীর ‘শুভাগমন’ ও আবীর খানের ‘দ্বিধাদ্বন্দ্ব ও ভালোবাসা’ নাটকগুলো। তবে রিয়াজ খুব শীঘ্রই নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। সবকিছু চূড়ান্ত হলেই তিনি জানান দেবেন। এদিকে রিয়াজ ও তিনা গত ঈদে আরটিভির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
(ওএস/এইচআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








