E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চলচ্চিত্রে তাহসান

২০১৪ মে ০৭ ১৪:৪১:৫০
চলচ্চিত্রে তাহসান

বিনোদন ডেস্ক : তাহসান এবার নতুন চলচ্চিত্রে চুক্তি করেছেন। ছবির নাম মরীচিকা। পরিচালক রেদওয়ান রনি। সোমবার বিকেলে এই চুক্তি স্বাক্ষর করেন। পরিচালক জানান, ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া ছোটপর্দার দর্শকদের কাছে উপস্থাপক হিসেবেই পরিচিত।
মরীচিকা নিয়ে তাহসান বলেন, ‘রোমান্টিক-কমেডি ধাঁচের গল্প। গল্পটা শুনে বেশ মজা পেয়েছি।’
ছবিতে থাকছে আরও একটি জুটি। রনি জানান, শিগগিরই এই দুজন শিল্পীকে চূড়ান্ত করা হবে।

চলচ্চিত্রে তাহসান বছর তিনেক আগ প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ইফতেখার আহমেদ ফাহমির ওই ছবির নাম ছিল টু বি কন্টিনিউড...। কিন্তু ছবির কাজ আর শেষ হয়নি। মাঝপথে থেমে গেছে। পরে তাহসান বলেন, ‘আমাকে যে গল্প শোনানো হয়েছিল, ছবির শুটিং শুরু হওয়ার পর দেখি তার সঙ্গে কোনো মিল নেই। এরপর আমিও আর স্বাচ্ছন্দ্য বোধ করিনি। তাই কাজটি করা হয়নি।’

(ওএস/এএস/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test