১৩ বছর পর সবুর হত্যা মামলার রায়
দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে ১৩ বছর আগে মো. সবুর নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আদেশে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও ৪ জনের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জাবেদ ও হাবিজ আহমেদ এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়া। এছাড়াও ওই মামলায় খালাস প্রাপ্তরা হলেন-হোসনে আরা, তারা বানু, পেয়ার আহমেদ এবং নুরুল আলম মেম্বার।
মামলার নথি থেকে জানা যায়, ‘২০১০ সালের ৫ নভেম্বর সকালের দিকে মামলার বাদি খোয়াজনগরের দখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করলে ভিকটিম মো. আবদুল সবুর ও আঃ করিম তাদের বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আসামী মোঃ জাবেদ ছুরি দিয়ে বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে এবং আসামী হাবিজ আহমদ তার হাতে থাকা ছুরি দিয়ে নাভির বাম পাশের পেটে আঘাত করে। আরেক আসামী নুরুল আলম মেম্বার লোহার রড দিয়ে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়।
পরে মামলার বাদী ভিকটিমের স্ত্রী খুরশিদা বেগম আর্তচিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের স্ত্রী কর্ণফুলী থানায় মামলা দায়ের করে।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রায় ১৩ বছর পর বুধবার দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেয়া হয়। মামলা বিচার চলাকালীন সময়ে অপর আসামি ছবির আহমদ ও ফরিদ আহমদ মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, এ মামলায় আদালত ১১ জনের সাক্ষী নিয়েছেন। এজাহারে মোট আসামি ছিল ১০ জন।
আইনজীবি আরও জানান, ২০১১ সালে এই মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার তৎকালীন এসআই উৎপল বড়ুয়া তদন্ত করে ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
(জেজে/এসপি/মে ৩১, ২০২৩)
পাঠকের মতামত:
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- এক জীবনে আর কি চাই!
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
-1.gif)








