বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ‘ভাঁওতাবাজি’
ডেস্ক রিপোর্ট, ঢাকা : বাংলাদেশে চলমান যুদ্ধপরাধীদের বিচারকে ‘ভাঁওতাবাজি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এক সাবেক সেনা কর্মকর্তা। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর হাতে হত্যা এবং ধর্ষণসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনকে ‘বাঙালি গোষ্ঠীগুলোর মধ্যকার রাজনৈতিক সংঘাত’ বলেও দাবি করেছেন।
কর্নেল (অব.) এম হামিদ নামের ওই সেনা কর্মকর্তা ‘সেইম ট্রায়ালস ইন বাংলাদেশ’ (বাংলাদেশে ভাঁওতাবাজির বিচার) শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধটি শনিবার পাকিস্তান অবজারভার পত্রিকায় প্রকাশিত হয়েছে।
প্রবন্ধে সাবেক ওই কর্মকর্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিভিন্ন আপত্তিকর ও বিকৃত মানসিকতার মন্তব্য করেছেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই পাকিস্তানি সাবেক সেনা কর্মকর্তা।
তিনি তার নিবন্ধে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর ভূমিকার সাফাই গেয়ে বলেন, তারা কোনো মানবাধিকার লঙ্ঘন করেনি এবং তাদের হাতে কোনো নিরীহ মানুষ নিহত যায়নি। ১৯৭১ সালে হত্যা, ধর্ষণ ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন হামিদ। তার দাবি, পাকিস্তান ভাগের বিরোধিতাকারী বাঙালিদের সমর্থন পেতে আওয়ামী লীগের কর্মীরা অন্ধভাবে মানুষ মেরেছেন, নির্যাতন করেছেন।
তিনি লিখেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ‘বিচ্ছিন্নতাবাদী আন্দোলন’ । ভারতের মদদে ওই আন্দোলন হয়েছিল। আওয়ামী লীগকে বিচ্ছিন্নতাবাদী উল্লেখ করে ওই পাকিস্তানি সেনা কর্মকর্তা দাবি করেছেন, ভারতের হস্তক্ষেপে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরি হয়েছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করায় তিনি বাংলাদেশের বিরোধী দল জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপক প্রশংসা করেছেন। সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ভারত চায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সবসময় উত্তেজনা বজায় থাকুক। তিনি আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল। কিন্তু আওয়ামী সরকার বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আন্তরিক নয়।
(ওএস/অ/এপ্রিল ২৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








