রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ এনে লায়লা এখন উভয় সংকটে
মাঈনুল ইসলাম নাসিম : এথেন্সে দায়িত্বরত রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগ এনে উভয় সংকটে নিপতিত হয়েছেন লায়লা এন্টিপাস। জনরোষের শিকার হবার আশংকায় গ্রীক পাসপোর্টধারী এই বাংলাদেশি নারী এখন রীতিমতো দুর্বিসহ দিনাতিপাত করছেন।
কমিউনিটি নেতৃবৃন্দ বলছেন, দূতাবাসকে দুর্নীতিমুক্ত করতে গিয়ে রাষ্ট্রদূত যে দালাল সিন্ডিকেটের বিরাগভাজন হয়েছেন, তারাই নগদ অর্থ ধরিয়ে দেবার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে লায়লায়কে বাধ্য করেছে আইওএম-এর নাম ভাঙিয়ে মিথ্যা অভিযোগনামা দায়ের করতে।
ইমিগ্রেশন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর গ্রীস ইউনিটে লায়লা সামান্য দোভাষির কাজ করলেও ঢাকার কয়েকটি পত্র-পত্রিকায় তাঁকে ঐ সংস্থার কর্মকর্তা হিসেবে উল্লেখ করায় যাঁরা তাকে এই কাজটি দিয়েছেন তাঁরা যারপরনাই বিব্রত হয়েছেন। এদিকে ২০০৯ সালে দূতাবাস প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি গ্রীসে যা কিছু ঘটেছে তা সরেজমিনে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ তদন্ত টিম এখন রাজধানী এথেন্সে অবস্থান করছে।
মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের প্রধান, রিয়ার এডমিরাল (অব) খোরশেদ আলমের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলটি শনিবার সন্ধ্যায় এথেন্সে এসে পৌঁছে। টিমের অন্য ২ জন হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুস সবুর মন্ডল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক কাজী আনারকলি। গ্রীসে ৫ দিন অবস্থানকালে তাঁরা গত ৫ বছরের যাবতীয় অনিয়ম ও অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নেয়ার চেষ্টা করবেন। রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আইওএম-এর দোভাষী লায়লা এন্টিপাসের করা অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত টিম।
তবে ঢাকা থেকে প্রতিনিধিদল আসার খবর কয়েকদিন আগে এথেন্সে জানাজানি হবার পর থেকেই অনেকটা গা ঢাকা দিয়েছেন লায়লা। খুব বেশি কাছের ও বিশ্বস্ত কয়েকজন ব্যতিত কারো ফোনই ধরছেন না। দিনের বেশির ভাগ সময় তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে, মাঝে মধ্যে অন করলেও কল রিসিভ করেননি লায়লা। জনরোষ এড়াতে নিজে থেকেই এড়িয়ে চলছেন অনেককে। তদন্ত টিমের সামনে হাজির হয়ে মুখে কিছু কথা বলা ব্যতিত লায়লা কোন তথ্য-প্রমাণ বা স্বাক্ষী এমনকি ন্যূনতম কোন আলামত উপস্থাপন করতে পারছেন না, এমন অস্থিরতায় নাজুক সময় অতিবাহিত করছেন এখন।
দু’একজন যারা অনেক চেষ্টা করে লায়লার সাথে যোগাযোগ করতে পেরেছেন তারা তার মানসিক অস্থিরতার বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রতিবেদককে। একদিকে দালাল সিন্ডিকেট চক্রের প্রবল চাপ, অন্যদিকে দায়ের করা অভিযোগ প্রমাণ করতে না পারলে অস্তিত্ব সংকটের পাশাপাশি আইওএম-এর দোভাষির কাজটি হারাবার সাথে সাথে এথেন্সে আরো অনেক কিছুই অপেক্ষা করছে তার জন্য, এমন আশংকায় লায়লার এখন নাভিশ্বাস।
গ্রীসের বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃত্ব, যাঁর মাধ্যমে লায়লার সুযোগ হয় আইওএম অফিসে দোভাষীর কাজ নেবার, তিনি শনিবার মুঠোফোনে লায়লার কাছে জানতে চান, আনীত অভিযোগের অনুকূলে কী প্রমাণ আছে তার কাছে। প্রমাণ না দিতে পারলে আইনের মুখোমুখি করা হবে এমনটা তাকে জানানো হলে কোন জবাব না দিয়েই দ্রুত ফোন রেখে দেন লায়লা।
এদিকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ক্যারিয়ার ডিপ্লোম্যাট গোলাম মোহাম্মদের বিরুদ্ধে মুখরোচক অভিযোগ এনে লাইমলাইটে চলে আসা লায়লার মূল পেশার আদ্যোপান্ত অনুসন্ধানে কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে আসছে। লায়লার অন্ধকার জগতের সব অপকর্মের সরব স্বাক্ষী এথেন্সে বসবাসরত স্বয়ং তার আপন বোন খালেদা। শুধুমাত্র ইউরোপীয় পাসপোর্ট পাবার পথ প্রশস্ত করতে বাবার বয়সি জনৈক গ্রীক নাগরিককে বিয়ে করে ক্ষান্ত হননি লায়লা, দেহব্যবসার এক সুবিন্যস্ত ও সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করে আসছেন অত্যন্ত সফলতার সাথে।
অস্তিত্ব টিকিয়ে রাখতে লায়লা একপর্যায়ে এতোটাই বেপরোয়া হয়ে উঠে যে, বোন খালেদাকে জোরপূর্বক দেহব্যবসায় রাজি করাতে না পেরে শারীরিকভাবে নির্যাতন করতেও পিছপা হয়নি। এনিয়ে অনেক তোলপাড় হয় এথেন্সে। এখানেই শেষ নয়, লেবানন থেকে আসা যেসব বাংলাদেশি মহিলারা এথেন্সে গত কয়েক বছর ধরে অবৈধ দেহব্যবসার সাথে জড়িত, তাদেরকে আইওএম-এর ভয়ভীতি দেখিয়ে ক্যাশ কমিশন আদায় করে থাকেন লায়লা, বিষয়টি এথেন্সে অনেকেই জানেন।
লায়লার চারিত্রিক বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন কমিউনিটির সাবেক এক প্রভাবশালী সভাপতি স্বয়ং। অন্ধকার জগত থেকে কালো টাকা সময়ে সময়ে হাতে এলেও রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আগে থেকেই ক্ষিপ্ত দালাল সিন্ডিকেটের প্রলোভনের জালে এ যাত্রায় আটকে গিয়ে কঠিন পরীক্ষায় আজ লায়লা এন্টিপাস। পাশ-ফেলও যথারীতি এখন সময়ের ব্যাপার।
(এএস/আগস্ট ১০, ২০১৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
-1.gif)








