কুয়াকাটা সৈকতে নামতে হচ্ছে সিঁড়ি বেয়ে !
কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু : চারিদিকে ধ্বংস স্তুপ। পূর্ব দিকের গোটা সৈকতে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা গাছের গুঁড়ি ও সৈকত ঘেষা নারিকেল ও ঝাউ বাগানের শতশত গাছ উপড়ে পড়ে আছে। আর পশ্চিম দিকের সৈকতে সাগরে ঢেউয়ের তোড়ে সৈকত ভাঙ্গনের নৃশংসতার ছাপ।
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বর্তমান চিত্র। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এ সৈকতে তার পরও প্রতিদিন হাজার হাজার পর্যটক আসলেও তারা এখন পড়ছেন নতুন বিড়ম্বনায়। সৈকতের প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের ভয়াবহতা পর্যটকরা আগে দেখলেও সৈকতে নামতে না পারার বিড়ম্বনায় আগে পড়েন নি।
গতকাল বিকালে কুয়াকাটা সৈকতে গিয়ে দেখা যায় হাজার হাজার পর্যটক কুয়াকাটা সৈকতের ধ্বংসস্তুপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সৈকতে নামতে হচ্ছে তাদের “সিঁড়ি” বেয়ে। গত দুই সপ্তাহ আগে সাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে মূল সৈকত সৈকতে ওঠা-নামার প্রধান রাস্তা ভেঙ্গে যাওয়ায় সরাসরি সৈকতে ওঠা-নামা বন্ধ হয়ে যায়। জিড়ো পয়েন্টের রাস্তা থেকে প্রায় ১৫ ফুট নিচে মুল সৈকত। সাগরের প্রতিটি জোয়ার ভাটায় বালুর স্তর ধুইয়ে যাওয়ায় ওই সড়কে দাড়ানোই ঝুঁকি হয়ে পড়ে। তাই কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় ব্যবসায়িরা এ সিঁড়ি তৈরি করেছেন। সিঁড়ির উপরের ধাপে কাঠের বক্স বসিয়ে নিচে সিমেন্টের খণ্ড বসিয়ে এ সিঁড়ি তৈরি করা হয়েছে। এ সিঁড়িই এখন কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে পরিনত হয়েছে।
খুলনা থেকে সপরিবারে কুয়াকাটায় ভ্রমণে আসা ব্যবসায়ি মনজুরুল ইসলাম জানান, কুয়াকাটা সৈকতই বিশ্বের একমাত্র সৈকত যে সৈকতে সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে। তিনি জানান, কুয়াকাটার জিরো পয়েন্টে এসে এই দৃশ্য দেখে অবাক। প্রায় সাত বছর আগের দেখে যাওয়া কুয়াকাটাকে বর্তমান অবস্থার সাথে কিছুতেই মেলাতে পারছেন না। সৈকতের কোন উন্নয়ন না দেখে তিনি বিস্মিত।
ঢাকার আজিমপুর থেকে কুয়াকাটায় ভ্রমণে আসা সাহাদাত রনি ও মিথিলা রনি জানান, এ দৃশ্য সত্যিই ভয়াবহ। সাগরে যেভাবে সৈকত ভাঙ্গছে তাতে এখনই জরুরী সৈকত রক্ষা প্রকল্প গ্রহন করা উচিত। তারা জানান, দিনের আলোতে সৈকতে ভ্রমণ করা কিছুটা নিরাপদ হলেও রাতে এই রাস্তায় দাড়িয়ে সমুদ্র দেখতে হয়। আর এখন জোয়ারের সময় সৈকতে কোন ওয়াকিং জোন না থাকায় রাস্তা ও বাগানের মধ্যেই ঠাঁয় দাড়িয়ে থাকতে হচ্ছে।
কুয়াকাটার একাধিক ব্যবসায়ি জানান, তারা এই সিড়ি না করলে পর্যটকদের রাস্তায় দাড়িয়েই থাকতে হতো। তাছাড়া এটা হয়তো আগামী জোয়ারে ভাসিয়ে নিবে। তারপর আবার নতুন করে কারা এই সিঁড়ি বানাবে ?
কুয়াকাটায় ভ্রমণে আসা একাধিক পর্যটক জানান, তারা গাড়ি নিয়ে আসলেও সৈকতে নামতে পারছেন। ভাটার সময় পানি নেমে যাওয়ায় বাগানের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে কিছু মোটরসাইকেল চালক সৈকতে নামলেও সৈকত ঘুরে দেখাতে এখন তারা নিচ্ছেন অতিরিক্ত ভাড়া। আর পূর্ব-পশ্চিমে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে চাইলে খুব সাবধানে হাঁটতে হয়। কেননা সৈকতের চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সাগরের তাণ্ডবে ভেঙ্গে যাওয়া গাছের গুঁড়ি। এতে পা আটকে প্রতিদিনই পর্যটকরা আহত হচ্ছেন। তাদের দাবি সৈকত রক্ষায় এখনই উদ্যেগ না নিলে গোটা কুয়াকাটাই চলে যাবে সাগরে।
পাউবোর কলাপাড়া অফিসের সহকারী প্রকেীশলী আবুল বাশার জানান, কুয়াকাটা সৈকত রক্ষার একটি পরিকল্পনা সরকারের আছে। এ প্রকল্পটি অনুমোদন হলে ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটার মূল সৈকত কে রক্ষা করা যাবে। ইতিমধ্যে সাগরের ঢেউয়ের তোড়ে ভাঙ্গন কবলিত মাঝিবাড়ি পয়েন্টে ব্লক ফেলে ভাঙ্গন ঠেকানোর উদ্যেগ নেয়া হয়েছে।
(এএস/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








