বরিশালের প্রয়াত সাংসদ হিরণের ছেলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আবারো কাঁদলেন বরিশাল-৫ সদর আসনের বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তার একমাত্র পুত্র রাফসান সাজিদ হোসেনকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। একই সাথে হু-হু করে কান্নার ঢেউয়ের মাত্রা বাড়িয়ে দিলেন মেয়ে তৃণা হক রোশনী।
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরন-এমপি’র একমাত্র পুত্র সাজিদের এইচএসসি’র রেজাল্ট আসে বুধবার দুপুর দেড়টার দিকে। গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার খবর আসার মুহুর্তেই ঢাকার গুলশান-১ নাম্বারের বাসায় হাহাকার শুরু হয়। শোক যন্ত্রণার দুয়ারে আবারো হানা দেয় একরাশ চাঁপা কষ্ট। পরিবারের সব সদস্য আবারো কান্নায় ভেঙ্গে পড়েন। হিরণের অনুপস্থিতিতে দুই সন্তানকে বুকে আগলে রেখে নিজের কষ্ট ভুলে থাকা জেবুন্নেছা আফরোজ নিজেই স্মৃতির অতল গহবরে হারিয়ে যান। এবারের এইচ.এস.সি পরীক্ষায় ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিএনএফ শাহিন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে রাফসান সাজিদ হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
কান্নাজড়িত কন্ঠে জেবুন্নেছা আফরোজ-এমপি বুধবার রাতে সাংবাদিকদের কাছে বলেন, শওকত হোসেন হিরণকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রেখে সাজিদ পরীক্ষা দিতে গিয়েছিলো। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় সাজিদ তার পিতার (হিরণের) পা ছুঁয়ে সালাম করে দোয়া চেয়েছিলো। জেবুন্নেছা আফরোজ আরো বলেন, কলমের কালি কতটুকু থাকবে পরীক্ষার খাতায়? হয়তো চোখের জল তার থেকে বেশি জায়গা করে নিয়েছে সাজিদের পরীক্ষার খাতায়। চারটি পরীক্ষা শেষে গণিত পরীক্ষার ঠিক আগেরদিন (৯ এপ্রিল) সকালে হিরণ ঢাকার এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তখন পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরে সাজিদের। কিন্তু স্বজনদের অনুরোধে পরীক্ষায় অংশগ্রহণ করে সাজিদ। যেকারনে মৃত্যুর একদিন পর (১০ এপ্রিল) হিরণের লাশ আনা হয় তার প্রিয় বরিশাল নগরীতে। বাবার কফিনের পাশে বসে হেলিকপ্টারে ঢাকা থেকে বরিশাল এসেছিলো সাজিদ। আবার তার (হিরণের) দাফনের পর ঢাকায় গিয়ে সাজিদ পরীক্ষায় অংশগ্রহণ করে। তিনি আরো বলেন, আজ আবারো মনে হলো আমার দুই সন্তানের পিতা নেই। আবারো শওকত হোসেন হিরণের অনুপস্থিতি অনুভব করলাম। আজ সে (হিরণ) বেঁচে থাকলে ছেলের আনন্দের দিনে সবাইকে মিষ্টি মুখ করাতেন। আজ আনন্দের দিনেও কাউকে মিষ্টিমুখ করানো হলোনা। তাই আনন্দের দিনটিও পরিবারের সবাই চোখের জলে কাটিয়েছি। আবারো অনুভব করেছি শত সহস্র হিরণ ভক্ত থাকলেও স্বয়ং শওকত হোসেন হিরণই কেবল বেঁচে নেই। সাজিদ বড় হয়ে একজন আইনবিদ হওয়ার স্বপ্ন দেখছে। হয়তো তার এ আশাও পূর্ণ হবে কিন্তু পিতা শওকত হোসেন হিরণের গলা জড়িয়ে ধরে সাজিদ কোনদিন বলতে পারবে না, বাবা আমি আইনবিদ হয়েছি। কারণ গত ৯ এপ্রিল হিরণ পাড়ি জমিয়েছে না ফেরার দেশে।
হিরনের ঘনিষ্ঠজন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, গত ২২ মার্চ রাতে মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ার পর থেকে হিরণ ভাই আমৃত্যু ছিলেন অচেতন। ফলে মৃত্যুর পূর্বে ভাবী জেবুন্নেছা আফরোজ কিংবা তার একমাত্র পুত্র রাফসান সাজিদ হোসেন ও একমাত্র কন্যা তৃণা হক রোশনীর কাছে শেষবারের মতো কিছুই বলে যেতে পারেননি। তাই তাদের কষ্টেরও শেষ নেই। তাদের এ কষ্ট কোনদিনই শেষ হবার নয়। তাই তাদের কান্নাও কোনদিন থামার নয়। গত ২২ মার্চ রাতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে টানা ১৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে (লাইফ সার্পোটে থেকে) অবশেষে গত ৯ এপ্রিল মৃত্যুবরন করেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরণ-এমপি।
(টিবি/এএস/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- দিল্লিতে লকডাউন, বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট
- ‘নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে’
- অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন
- ‘রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী’
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








