‘আস্থার সংকটে অনেকে চিকিৎসা নিতে বিদেশে যান’
স্টাফ রিপোর্টার : আমাদের চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের ৪০ হাজার নার্স আছে, ডাক্তারের সংখ্যাও পর্যাপ্ত। আছে পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা। তারপরও প্রতিবছর বহু রোগী দেশের বাইরে চলে যাচ্ছে। কারণ, আস্থার সংকট। এটি ফেরাতে হবে।’
চিকিৎসক-নার্সদের সদ্ব্যবহারে রোগীদের বিদেশমুখিতা কমাবে উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসক ও নার্সরা রোগীদের প্রতি সদ্ব্যবহার ও সর্বোচ্চ সেবা দিলে কোনো রোগী দেশের বাইরে যাবে না।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর কলেজ অব নার্সিংয়ে নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (এনটিটিসি) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। কানাডা সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করবে কোয়ার্টার ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারের তুলনায় রোগীদের সবচেয়ে কাছের মানুষ নার্সরা। তাই রোগীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। নার্সদের সদ্ব্যবহারে রোগীরা অর্ধেক ভালো হয়ে যায়, মনোবল বাড়ে। তাদের সেবাই বিদেশমুখিতা কমাতে পারে।’
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নার্সদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘ডাক্তার ও নার্স চাইলে রোগীদের ভালো সেবা দিতে পারেন। এরই মধ্যে তারা সেটি করেও দেখিয়েছেন। কোভিডের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নার্সরা কাজ করেছেন। অনেকে আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন। কিন্তু সেবা দেওয়া থেকে বিরত থাকেননি। রোগীর স্বজনরা হাসপাতালে ফেলে রেখে গেলেও নার্সরা চলে যাননি। তারা সেবা দিয়ে গেছেন। এটি আমাদের বড় পাওয়া। কোভিড মোকাবিলায় সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল নার্সদের।’
বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে দাবি করে জাহিদ মালেক বলেন, ‘গত ১৫ বছরে এ খাতে অনেক কিছু অর্জন হয়েছে। অনেক মেডিকেল কলেজের পাশাপাশি জেলা হাসপাতালে আইসিইউ হয়েছে। নার্সদের শিক্ষা, চাকরির সুযোগ অনেক বেড়েছে। এ জন্য সাড়ে ৩শ ইনস্টিটিউট হয়েছে। গত ৫ বছরে স্বাস্থ্যখাতে ২৫ হাজার নার্স নিয়োগ হয়েছে। নার্সরাও যাতে উচ্চশিক্ষা নিতে পারে সেই সুযোগও নিশ্চিত করেছে সরকার।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘প্রকল্প শুরু হলেও আমাদের অনেক কাজ প্রায় সময়তো হচ্ছে না। নতুন এ কাজেও যেন এমনটা না হয় সেটি বিবেচনায় রাখতে হবে। নার্সদের ঠিকমতো প্রশিক্ষিত করা গেলে, মনস্তাত্ত্বিক উন্নতি করা গেলে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে। এখান থেকে দক্ষ নার্সও দেশের বাইরে পাঠানো সম্ভব হবে।’
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা প্রমুখ।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








