‘তৃণমূলের গ্রহণযোগ্যতাই আমাকে আবারো নির্বাচিত করবে’
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি । নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে আবাইপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. হেলাল ভোটযুদ্ধে লড়াই করছেন। উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও ইউনিয়নক নিয়ে তার ভাবনার কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- অরিত্র কুণ্ডু
উত্তরাধিকার ৭১ নিউজ : চেয়ারম্যান পদে এবার দিয়ে দুইবার নির্বাচন করছেন। অভিজ্ঞতা কেমন?
মো. হেলাল : হ্যাঁ, নির্বাচনে হার-জিত থাকবেই। তবে গতবার নির্বাচিত হয়ে অবহেলিত আবাইপুর ইউনিয়নবাসীর জন্য অনেক কাজ করেছি।এবার নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করে যেতে চাই।
উত্তরাধিকার ৭১ নিউজ : এবার প্রথমবারের মতো অনেক নতুন ভোটার ভোট দিবে। তাদের নিয়ে কী ভাবছেন?
মো. হেলাল : দেখুন আমাদের দেশের অধিকাংশ তরুণ প্রজন্ম এখন মাদকে আসক্ত।আমি বিগত কয়েক বছর ধরে তাদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছি।অনেকে স্কুল-কলেজ থেকে ঝরে পড়েছিল তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছি।এবার আমি নির্বাচিত হলে ইউনিয়নকে শতভাগ মাদকমুক্ত,নারী শিশু বান্ধব ও শিক্ষা ব্যবস্থাসহ একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : ভোটারদের অনেকে বলছেন প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বীমুখী, আপনার মত কী?
মো. হেলাল : সব নির্বাচনে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে এই এলাকায় ভোটারদের উপস্থিতি ভালোই থাকে। আর মেম্বার প্রার্থীরাই নিজেদের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। সব মিলিয়ে ভোটার কিন্তু কেন্দ্রে আসবে। তৃণমূল আমাকে ভীষণ ভালোবাসে আমিও তৃণমূলের উপর বিশ্বাসী ।আমি বিশ্বাস করি তৃণমূলে আমার গ্রহণযোগ্যতাই আমাকে আবারো নির্বাচিত করবে।
উত্তরাধিকার ৭১ নিউজ : এবার কেমন নির্বাচন আশা করছেন? জয়লাভের প্রত্যাশা কতটুকু?
মো. হেলাল : নির্বাচন ভালো হবে। মানে ভোট অবাধ নিরপেক্ষ হবে, কেন্দ্রে আসতে মানুষজনের স্বতঃস্ফূর্ততা থাকবে। আর জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
উত্তরাধিকার ৭১ নিউজ : আপনার প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা আপনার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে, কাজে বাধা দিচ্ছে—এমন অভিযোগ আছে, আপনার বক্তব্য?
মো. হেলাল : হ্যাঁ সত্য কথা। গত কয়েকদিন প্রতিপক্ষ প্রার্থীর ক্যাডার বাহিনী আমার কর্মী সমর্থকদের হামলা করেছে, প্রচারণায় বাঁধা দিচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। মূলত মাঠ গরম করার জন্য এসব কথা হয়। আর নির্বাচন এলেই প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন করতে বিশেষ আগ্রহ দেখান।এবার যেমন বলে বেড়াচ্ছেন, সব ট্যাক্স মাফ করে দেবেন ইউনিয়ন পরিষদে কোন কর দেওয়া লাগবে না। তা ওনার কি সেই সাধ্য আছে?
উত্তরাধিকার ৭১ নিউজ : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?
মো. হেলাল : প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। অবহেলিত অবহেলিত আবাইপুর ইউনিয়নকে সন্ত্রাস-মাদক মুক্ত করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো, মাত্রাতিরক্ত কর ইউনিয়নবাসীর জন্য সহনশীল পর্যায়ে আনবো, নারী ও শিশুবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।এসব কাজ পুরোপুরি বাস্তবায়ন করবো।এতে করে এই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : অনুন্নত রাস্তাঘাটসহ,কবরস্থানসহ আবাইপুর ইউনিয়ন নানা সমস্যায় জর্জরিত।বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
মো. হেলাল : গত পাঁচ বছর ধরে আমি এই ইউনিয়নে চেয়ারম্যান আছি। কোন হামলা মামলা কারও বিরুদ্ধে হয়নি। শান্তিপূর্ণ ভাবে জনগন বসবাস করেছে। সরকারি যে অনুদান সাহায্য সহযোগিতা আসে তা আমি জনগনকে কড়াই গন্ডাই বুঝিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রে নিজ তহবিল থেকে দিয়ে। এবার নির্বাচিত হলে এই ধারাবাহিকতা অব্যহত থাকবে এই প্রতিশ্রুতি দিচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আদর্শ গ্রাম গড়ার যে স্বপ্ন তাতে আমি সর্বাত্বক ভাবে সফল করব।
উত্তরাধিকার ৭১ নিউজ : সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।
মো. হেলাল : উত্তরাধিকার ৭১ নিউজকে ধন্যবাদ।
(একে/এএস/ডিসেম্বর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








