৮ জুলাই, ১৯৭১
ডঃ হেনরি কিসিঞ্জার সন্ধ্যায় ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : সিলেটে ডাউকি ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর জৈন্তাপুর অবস্থানের ওপর আক্রমণ চালায়। এই অতর্কিত আক্রমণে বহু পাকসেনা নিহত হয়। অপরদিকে, বীর মুক্তিযোদ্ধা মেজর মুত্তালিব আহত হন।
সিলেটের মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর শাহবাজপুর রেলওয়ে স্টেশন ঘাঁটি আক্রমণ করে। এতে ৭ জন পাকসেনা হতাহত হয়।
সান্ধ্যভোজে ধানমন্ডির ‘সাংহাই’ চাইনিজ রেস্টুরেন্টে আগত পাকিস্তানি অফিসারদের ওপর মুক্তিবাহিনীর গেরিলা দল গ্রেনেড ছোঁড়ে। ফলে ২/৩ জন পাকিস্তানি অফিসার নিহত হয়।
মেজর গাফফার বেলুনিয়া থেকে ফিরে এসে কোনাবনে পুনরায় তার বাহিনীর সদরদপ্তর স্থাপন করেন।
পাকবাহিনীর সাথে দু‘দিনব্যাপী প্রচন্ড যুদ্ধের পর মুক্তিবাহিনী দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা শহর দখল করে।
আকাশবানীর খবওে বলা হয়ঃ মুক্তিবাহিনী প্রচন্ড আক্রমণ চালিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার তিনটি থানা হানাদার মুক্ত করে।
সিলেট, কুমিল্লা, ফেনী, কুষ্টিয়া, ময়মনসিংহ প্রভৃতি রণাঙ্গনে মুক্তিবাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সর্বত্রই ইয়াহিয়া খানের দস্যুবাহিনী নাস্তানাবুদ হচ্ছে। বিপুল সংখ্যক পাকসেনা নিহত হয়েছে।
সকালে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর নবীনগর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে ৭ জন পাকসেনা ও ৫ জন দালাল নিহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা আহত হয়।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী ডঃ হেনরি কিসিঞ্জার সকালে নয়াদিল্লী থেকে রাওয়ালপিন্ডিতে আসেন। সন্ধ্যায় তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন।
পাকিস্তান শান্তি ও জনকল্যান কাউন্সিলের সভাপতি মৌলভী ফরিদ আহমদ পাকিস্তান সরকারের বিশেষ দূত হিসেবে মিসর ও সৌদী আরব সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করে এক বিবৃতিতে বলেন, তিনি দেশের বর্তমান গুরুতর সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ঘোষণা করা হয়ঃ মার্কিন সরকারের বিধিনিষেধ আরোপ সত্ত্বেও মার্কিন সামরিক সাজসরঞ্জাম পাকিস্তানে প্রেরিত হবে। এর মুল্য এক থেকে দেড় কোটি ডলার।
সাবেক এম.এন.এ. এবং পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামের ওয়াকিং প্রেসিডেন্ট আতাহার আলী জনগণকে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের ঐক্য ও সংহতি রক্ষা করার জন্য আরো উদ্যমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/অ/জুলাই ০৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- সোনাতলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- বড়াইগ্রামে আ.লীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- প্রকৃতির শৃঙ্খলা
- একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে টাকা ও গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরি
- কাশিয়ানীতে কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ
- ‘কেউ মারা গেলে তার অপরাধ মুছে যায় না’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
-1.gif)








