৪ আগস্ট, ১৯৭১
শেখ মুজিবুর রহমানের বিচার করা হবে
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ৭নং সেক্টরে পাকহানাদার বাহিনী নদঅপথে তাহেরপুরের দিকে অগ্রসর হলে হাবিলদার শফিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ্যামবুশ করে। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ১৮ জন পাকসেনা নিহত হয়।
সিলেটে মুক্তিবাহিনী বড়লেখা-বিয়ানীবাজার সড়কপথে চানগ্রাম বাজারের কাছে পাকবাহিনীর একটি টহলদার দলকে এ্যামবুশ করে। প্রায় এক ঘন্টা যুদ্ধের পর ৭ জন পাকসেনা পালিয়ে যায় এবং পাকসেনা ল্যান্সনায়েক মামুন আনসারী মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে।
জামালপুরে মুক্তিবাহিনী পাকহানাদার বাহিনীর শক্ত ঘাঁটির ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর বিপুল অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও জানমালের ক্ষতি হয়।
ঢাকায় সামরিক শাসক ১৬২ নং সামরিক আদেশ জারি করে। এই আদেশ বলে নতুন করে ৬নং সামরিক সেক্টর গঠন করা হয়।
গাইবান্ধায় খন্দকার আজিজুর রহমান ও রইসউদ্দীনকে যথাক্রমে আহ্বায়ক ও সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট শান্তিকমিটি পুনর্গঠিত হয়।
কুষ্টিয়া সদর মহকুমার কুমারখালী থানার পাল্টি গ্রামে রাজাকারদের গুলিতে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান টিভি সাক্ষাৎকারে বলেন, বেআইনী ঘোষিত আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের বিচার করা হবে।
তিনি বলেন, জাতীয় পরিষদে যেসব পূর্ব পাকিস্তানি সদস্যের আসন বহাল থাকবে এবং অপরাধ অথবা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য যারা আসন হারিয়েছেন, খুব শিগ্গির তাদের নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, একমাত্র সীমান্ত এলাকা ছাড়া পূর্ব পাকিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও উত্তেজনার সমাপ্তি ঘটেছে।
জেনারেল ইয়াহিয়া বলেন, পূর্ব-পাকিস্তানে সেনাবাহিনীর হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত ছিল না। তিনি বলেন সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছে বলে যে প্রচারণা চলছে তা জঘন্য মিথ্যা। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষুদ্র সংখ্যক সশস্ত্র বিদ্রোহী সরকারের সাথে যুদ্ধ করে। তাদের উৎখাত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। বিদ্রোহীদের দমন করতে অনেক সময় দৃঢ় পদক্ষেপ নিতে হয়। পৃথিবীতে এ রকম অনেক নজির আছে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/অ/আগস্ট ০৪, ২০১৪)
পাঠকের মতামত:
- নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর
- সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?
- ৫০ হাজার টাকা ঋণ, পরিশোধ সাড়ে ৬ লাখ: তবুও জেলে জীবন, দুই সন্তান নিয়ে অসহায় পলি
- সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল
- শনিবার কুড়িগ্রামে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- বাগেরহাট ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
- বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পূর্ণঃগঠণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময়
- ‘তারেক রহমানের সরকার নির্বাচিত সরকার’
- ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুকুলের দু'টি কিডনিই নষ্ট
- বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিইর হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- জাতীয় প্রাণিসম্পদে ঈশ্বরদীর আরআরপি এগ্রো ফার্মসের সাফল্য
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
- ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
- কাপ্তাইয়ে ৪৫০টি অবৈধ মৃত্তিঙ্গা বাঁশ আটক
- বাড়লো সোনার দাম, ভরি এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা
- ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের 'ইত্যাদি'
- দাম বাড়ল সয়াবিন তেলের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা
- ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- মাঠে দর্শকের অভাব, ফ্রি টিকিট দেবে পাকিস্তান
- অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক
- অনন্যা শীর্ষদশ সম্মাননা পেলেন ১০ নারী
- ‘আজিজ গংরা আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসি চাই’
- নীতিগল্প
-1.gif)








