১১ আগস্ট, ১৯৭১
মুক্তিবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মেজর সালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়কে রসুল গ্রামের কাছে একটি রাজাকার ক্যাম্প আক্রমণ করে। এই আক্রমণে ২০ জন রাজাকার নিহত হয় ও ৩০ জন বন্দী হয়। আক্রমণ শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে নিজের অবস্থানে ফিরে আসে।
৭নং সেক্টরের মেহেদিপুর সাব-সেক্টরে সুবেদার মেজর মজিদের নেতৃত্বে মুক্তিবাহিনী পাকবাহিনীর কলাবাড়ি অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে উভয়পক্ষের মধ্যে দেড় ঘন্টা গুলি বিনিময় হয়। অবশেষে পাকসেনারা কলাবাড়ি অবস্থান ত্যাগ করে নদী পেড়িয়ে কনসাটে চলে যেতে বাধ্য হয়। কলাবাড়ি মুক্তিবাহিনীর পূর্ণদখলে চলে আসে।
মেজর এম.এ. মঞ্জুর ৮নং সেক্টরের কমান্ডার পদে মেজর আবু ওসমান চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
মুক্তিবাহিনীর দুঃসাহসী গেরিলা যোদ্ধারা ঢাকার বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আমেরিকার টাইমস্ পত্রিকার সংবাদদাতাসহ ২০ জন খানসেনা গুরুতররূপে আহত হয়।
জামায়াতে ইসলামীর প্রাদেশিক আমীর গোলাম আজম এক বিবৃতিতে বলেন, ‘তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থকরা ইসলামের দুশমন। তারা ইতিমধ্যে বহু ঈমানদার ও দেশপ্রেমিককে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘দু‘একজন নেতাকে হত্যা করে পূর্ব পাকিস্তানে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।’
পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান ডা.এ.এম. মালিক ও জাতিসংঘের উদ্বাস্তু কমিশনের প্রতিনিধি জন কেলীসহ রংপুর-দিনাজপুর এলাকা সফর করেন। রংপুর শান্তি কমিটির বৈঠকে টিক্কা খান রাজাকারদের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘রাজাকাররা না থাকলে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতো না।’
ঢাকার ২৫ মাইল দূরে আড়াই খোলার কাছে পাকবাহিনীর সহযোগী রাজাকাররা এক নৌকা অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসহ একজন মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে।
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/অ/আগস্ট ১১, ২০১৪)
পাঠকের মতামত:
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- রক্ষণাবেক্ষণের টাকা নিয়মবহির্ভুতভাবে বরাদ্দের অভিযোগ
- যুবদল নেতা পরিচয়ে অপহরণের পর চাঁদা আদায়ের অভিযোগ
- বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের জবাবে কি বলছে এনপিসিবিএল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- ‘সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না’
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- শিক্ষাগুরুর মর্যাদা
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
-1.gif)








