১৭ অক্টোবর, ১৯৭১
ইন্দিরা গান্ধী ও জোশেফ টিটো এক বৈঠকে মিলিত হন
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও যুগোশ্লাভ প্রেসিডেন্ট জোশেফ টিটো এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় নেতা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মত বিনিময় করেন।
মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল কুমিল্লার রমজানপুরে পাকসেনাদের একটি টহলদার দলকে এ্যামবুশ করে। পাকসেনারা পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে আধঘন্টা গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ১০ জন সৈন্য ও ১৮ জন রাজাকার নিহত হয়। অপরদিকে একজন বীর মুক্তিযোদ্ধা আহত হন।
মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা সিলেট, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ও রংপুর জেলার সীমান্ত অতিক্রম করে ২৩ টি গ্রামে রাজাকারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়। এতে মুক্তিযোদ্ধারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দখল করে এবং কয়েকশ‘ রাজাকারকে বন্দি করে।
৮নং সেক্টরের বয়রা সাব-সেক্টরে মুক্তিবাহিনীর একদল মুক্তিযোদ্ধা দশাতিনায় পাকসেনাদের এ্যামবুশের আওতায় পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ৩ জন নিহত ও ২ জন রাজাকার আহত হয়। মুক্তিযোদ্ধারা অক্ষত অবস্থায় নিরাপদে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে।
১নং সেক্টরে মুক্তিবাহিনীর একদল যোদ্ধা পাকসেনাদের পূর্বদেবপুরে এ্যামবুশ করে। পাকসেনারা পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন বীর মুক্তিযোদ্ধা গুরুতরভাবে আহত হন।
গভর্নর ডাঃ এ.এম. মালিক ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে দালালদের সভায় মুক্তিকামীদের নিধনে রাজাকারদের কার্যকরী ভুমিকার ভ’য়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকরা পেছন থেকে ছুরি না মারা পর্যন্ত মুসলমানরা কখনো যুদ্ধে হারেনি, স্বাধীন বাংলার প্রবক্তাদের পরিনাম মীরজাফর, উর্মিচাঁদ, জগৎশেঠদের অবস্থা দাঁড়াবে।’
কুমিল্লার কথিত ভাষাবিদ এম. জামান তার পাকিস্তান প্রেমের নিদর্শন হিসেবে বাংলা ও উর্দু হরফের মিশ্র এক ফর্মূলা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। তিনি জানান, এতে করে দুই দেশের সমঝোতা বাড়বে।
পুর্ব পাকিস্তানের অর্থমন্ত্রঅ আবুল কাসেম চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে মুক্তিকামীদের নিধনে রাজাকারদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ট্রেনিংপ্রাপ্ত ও প্রয়োজনীয় অস্ত্রে সজ্জিত রাজাকারদের সংখ্যা বর্তমানে ৫৫ হাজার। রাজাকারদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে শিগগিরই এ সংখ্যা ১ লাখে বাড়ানো হবে।’
তথ্যসূত্র : মুক্তিযুদ্ধ জাদুঘর।
(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২০)
পাঠকের মতামত:
- হাইকোর্টেও জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না’
- ‘সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই’
- ‘মমতা পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে’
- ঘাতকরা কুষ্টিয়ায় নেপালী শ্রমিকসহ স্থানীয়দের পাইকারীভাবে হত্যা করে
- স্কুল শিক্ষার্থীদের জন্য আর্কটিক অভিযানের সুযোগ
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ১৬ জুয়াড়ি আটক
- সুন্দরবনে আলিম-ডন বাহিনীর তাণ্ডব, ২০ জেলে ও মৌয়াল অপহরণ
- গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা
- ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারবারি আটক
- সাম্রাজ্যবাদী ও যুদ্ধ বিরোধী জোটের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা বগুড়ায় অনুষ্ঠিত
- গ্রেপ্তার ব্যবসায়ী অমিত হাসানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- রাজবাড়ীতে অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
- শ্যামনগরে ডাঃ অনিমেষ অপহরণ মামলা, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার
- মুন্সীগঞ্জে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কোষাধ্যক্ষসহ আহত ৭
- কাপাসিয়ায় কৃষকের ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন
- মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মারুফ
- কাপ্তাইয়ে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার, পালালো পাচারকারীরা
- ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি
- সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড
- সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন
- গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
- মাদারীপুরে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- মোবাইল মেলায় স্যামসাংয়ের ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়
- তোমার নালিশের পরে
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
-1.gif)








