মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে
শেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ঢালু সীমান্তের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে ৭ মে বুধবার বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে ভারতীয় বিএসএফ এ অনুষ্ঠানের আয়োজন করে। বিএসএফ প্রধানের আমন্ত্রণে বিজিবি’র মহাপরিচালক ৪ জন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজিবি‘র (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক মেজর জেনারেল মো. আজিজ আহমদের নেতৃত্বে বৈঠকে অংশগ্রহণ করেন আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল শেখ মনিরুজ্জামান, ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম। বিএসএফ মহাপরিচালক ডি. কে পাঠান ছাড়াও বিএসএফের ৩৬ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার বি.ডি. শর্মা সহ বিএসএফ’র উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ স্মৃতিচারণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীক ও বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ অংশগ্রহণ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টায় বিজিবি মহাপরিচালক মে. জে. আজিজ আহমেদসহ কর্মকর্তারা শেরপুর জেলার নালিতাবড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়ক পথে ভারতের ডালু বিএসএফ কিল্লাপাড়া ক্যাম্পে যান। বিএসএফের ৩৬ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার বি.ডি. শর্মা ও উর্দ্ধতন কর্মকর্তারা নো-ম্যানস ল্যান্ড এলাকায় বিজিবি কর্মকর্তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। এসম ছোট ছোট শিক্ষার্থীরা উভয় দেশের পতাকা এবং ফুল ছিটিয়ে তাদের অর্ভ্যথনা জানান। বিএসএফ সদস্যদের গার্ড অব অনার প্রদানের পর কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতের ৯ বিএসএফ সদস্যসহ শহীদদের স্মরনে নির্মিত স্মুতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে বৈঠকে বসেন উভয় দেশের বিএসএফ ও বিজিবি কর্মকর্তারা। এসময় বিজিবি ও বিএফএফ এর উর্ধ্বতন কর্মকর্তারাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৪ কমান্ডার এবং শহীদ পরিবারের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক ম. হামিদ। বৈঠকে দু’দেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো জোরদার এবং সৌহার্দ্যপূর্ণ করার ব্যাপারে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজিজি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে বিজিবি’র ২৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আমজাদ হোসেন নাকুগাঁও বিজিবি চেকপোষ্টে উপস্থিত সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, শেরপুর সীমান্তে শাহাদাতবরনকারী বিএসএফ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে বিএসএফ আয়োজিত অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক অংশগ্রহণ করেন। এসময় শ্রদ্ধা প্রতি নিবেদন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমুলক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দুইদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, চোরাচালন রোধ ও বিভিন্ন সীমান্ত সমস্য নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মে নাকুগাঁও ও ডালু কিল্লাপাড়ায় পাক হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। স্বাধীনতা অর্জনের পরপরই ভারতের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের শহীদ ৯ জন বিএসএফ স্মরণে ক্যাম্প সংলগ্ন ডালু এলাকায় স্মৃতিস্তম্ভ গড়ে তোলে সে ভারতীয় সরকার। তবে বাংলদেশ অংশের ওই স্থানটি আজো অযত্বে-অবহেলায় পড়ে আছে।
(এইচবি/এএস/মে ০৭, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








