আমায় ক্ষমা কর পিতা : ০৯
প্রবীর সিকদার: মোশতাক-জিয়া খুনি চক্র সেদিন শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানকে খুন করেনি, তারা খুন করেছিলো বাংলা ও বাঙালির আশা, আকাঙ্খা আর সম্ভাবনাকে। ১৫ আগষ্টের কাল রাতে বঙ্গবন্ধুর সাথে আরও যারা খুন হয়েছিলেন তারা হলেন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, বেগম সুলতানা কামাল, শেখ জামাল, বেগম রোজী জামাল, শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি, বেগম সামসুন্নেসা মনি, শেখ আবু নাসের, আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, বাবু সেরনিয়াবাত, নান্টু, কর্ণেল জামিল ও বঙ্গবন্ধুর বাড়িতে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা। জানোয়ার ঘাতক চক্র বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলসহ বেশ কয়েকজন শিশুকে নৃশংসভাবে হত্যা করতেও দ্বিধা করেনি। এই শিশুদের বয়স ছিল ৫ থেকে ১৪ বছরের মধ্যে। এ কী বিভৎসতা!
পিতা! তোমার খুনি ফারুক ও রশিদ একাধিকবার বলেছে, তোমাকে খুনের বিষয়টি তোমারই প্রিয়ভাজন খন্দকার মোশতাককে তারা ১৯৭৫ এর জুলাই মাসে জানায়। পরে ২ আগষ্ট মোশতাকের সঙ্গে পরামর্শ করেই তারা তোমাকে খুন করার পরিকল্পনাটি পাকা করে। তোমার মন্ত্রী পরিষদের আরেক সদস্য তাহের উদ্দিন ঠাকুরও বলেছে, তার বাসাতেই নাকি তোমার হত্যাকান্ডের বিষয়টি চূড়ান্ত করা হয়। এমনও শোনা যায়, তুমি নাকি বালি হাঁসের মাংস ভালো খেতে। তোমাকে খুন করবার মাত্র দুই দিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়। কী ভয়ংকর খুনি মোশতাক! মানুষ এতো ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে! সেটাও আবার তোমার মতো একজন মহৎপ্রাণ মানুষকে!
পিতা! ভাঙা ঘর জোড়া লাগানোর সময় তুমি বেগম খালেদাকে নিজের মেয়ে বলেছিলে। সেই হিসেবে জিয়া তোমার স্নেহধন্য জামাতা। তোমার খুনি ফারুক বলেছে, সরকার পরিবর্তনের বিষয়টি তারা জিয়াকে জানিয়েছে ১৯৭৫ সালের ২০ মার্চ। জিয়া তাদের পরিকল্পনাকে উস্কে দিতেই বলেছিলেন, ‘………আমি জংলী কিছু করতে পারবো না। তোমরা ইয়ং অফিসার, যা খুশি করো গিয়ে।’ ফারুক-রশিদ চক্র তারপরই সংগঠিতভাবে তোমাকে হত্যার পরিকল্পনা নিয়ে এগুতে থাকে। সেদিন জিয়ার ভূমিকাটি পরিচ্ছন্ন হলে আমরা তোমাকে হারাতাম না।
কর্ণেল তাহেরের নেতৃত্বে তোমাকে হত্যা করবার একটি পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছিলেন মেজর মুজিব। তুমি পাত্তা দাওনি। উল্টো কর্ণেল তাহেরসহ অন্য ষড়যন্ত্রকারীদের পদোন্নতি দিয়ে ভালো পোষ্টিংয়ের ব্যবস্থা করেছিলে তুমি! পরে ওই মেজর মুজিবকে চাকুরিচ্যুত করা হয়।
পিতা! তোমার প্রিয় বন্ধু মোশতাক দুই দিন আগে বালি হাঁসের মাংস রেঁধে তোমার বাসায় দিয়ে যায়। ১৫ আগষ্ট সপরিবারে তোমাকে নৃশংসভাবে খুন করে তোমার রাষ্ট্রপতি পদটি দখল করে নেয় তোমারই মোশতাক! শুধু কি তাই! তোমাকে যারা খুন করেছে তাদের কোনো দিন বিচার করা যাবে না- এই মর্মে ইনডেমনিটি অর্ডিন্যান্সও জারি করে মোশতাক! তোমার সরলতা, তোমার উদারতা, তোমার মহানুভবতাকে পুঁজি করে খুনি মোশতাক-জিয়া চক্র আমাদেরকে এতো বড় বিশাল সর্বনাশের দিকে ঠেলে দেয়। তোমার খুনিদের বিচার করা যাবে না সেটা আমি নির্বিবাদে মেনে নিলাম দুই দশকেরও বেশি সময়! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








