আমায় ক্ষমা কর পিতা : ১০
প্রবীর সিকদার : মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে ভারতে বেশ জামাই আদরেই ছিলেন মাওলানা হামিদ খান ভাসানী। ১৬ ডিসেম্বর ১৯৭১ দেশ শত্রুমুক্ত হলেও ভাসানী দেশে ফেরেন ২২ জানুয়ারি ১৯৭২। আগের দিন ২১ জানুয়ারি দেশে ফেরার পথে আসামের ফকিরগঞ্জে এক জনসভায় মাওলানা ভাসানী বলেন, 'মিসেস ইন্দিরা গান্ধীর মতো দয়ালু মহিলা হয় না। ভারতের জনগণের সহানুভূতির কথা কোনও দিন ভুলবো না। স্বাধীন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র ও সমাজতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।' আমার যতদূর মনে পড়ে বঙ্গবন্ধু মুজিবও তাঁকে পিতার মতোই শ্রদ্ধা করতেন। সম্ভবত ইত্তেফাকের প্রথম পাতাতেই একটি ছবি দেখেছিলাম। অসুস্থ ভাসানীকে দেখতে গিয়েছেন বঙ্গবন্ধু। ভাসানী বঙ্গবন্ধুকে জড়িয়ে ধরে বলছেন, 'মুজিব আমার ছেলের মতো।'
দুর্ভাগ্য আমাদের, সেই মাওলানা ভাসানীই এক সময় স্বাধীন বাংলাদেশে ভারত বিদ্বেষী সাম্প্রদায়িক রাজনীতির গোড়াপত্তন ঘটান! সেই ধর্মনিরপেক্ষ রাজনীতির তথাকথিত প্রবক্তা ভাসানী এক সময় বলে ওঠেন, 'মুসলিম বাংলার জন্য যারা কাজ করছে তাদের আমি দোয়া করছি। আল্লাহর রহমতে তারা জয়যুক্ত হবে।' অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, 'মুসলিম বাংলা' প্রতিষ্ঠার পরিকল্পনাটি জুলফিকার আলী ভুট্টোর। এই জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর বলেছিলেন, 'এই অবস্থা চিরস্থায়ী নয়। পূর্ব পাকিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অঙ্গ।' পূর্ব পাকিস্তানকে আবার ফিরে পেতেই ভুট্টো 'মুসলিম বাংলা'র ফাঁদ পাতেন। আর মুজিবনগর সরকারের প্রভাবশালী উপদেষ্টা মাওলানা হামিদ খান ভাসানী হয়ে যান সেই 'মুসলিম বাংলার' প্রবক্তা ! রাষ্ট্রীয় চার মূলনীতি সম্বলিত ১৯৭২এর সংবিধান বাতিল করবার দাবি জানিয়ে ভাসানী বলেন, 'বাংলাদেশের সংবিধান অবশ্যই কোরআন ও হাদিসের ভিত্তিতে প্রনীত হবে।' কী বিচিত্র ভাসানীর রাজনৈতিক অবস্থান !
পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে সিরাজ সিকদারের নৃশংস খুনের রাজনীতি, ছাত্রলীগে বিভাজনের সূত্র ধরে জাসদের জন্ম, মুক্তিযুদ্ধ বিরোধীদের জাসদ শিবিরে ঠাই, কর্নেল তাহেরের গণবাহিনীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা, নানা মুখি ষড়যন্ত্রের কুশীলবদের সঙ্গে ধুরন্ধর জিয়া-মোশতাকের সংযোগ আর ভাসানীর অবিশ্রাম বক্তৃতা-বিবৃতি এক সময় একাকার হয়ে যায়। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর তা ধীরে ধীরে উন্মোচিত হয়।
পিতা! তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃ জ্ঞানে শ্রদ্ধা করতে! একাত্তরের ইন্দিরা ও ভারত ভক্ত ভাসানী কোনও এক রহস্যের হাতছানিতে দ্রুতই শুধু ভারত বিদ্বেষী নয়, বাংলাদেশ চেতনা বিদ্বেষী হয়ে তোমার খুনিদের সাথে হাত মেলালেন! নাকি তোমার খুনের অন্যতম মদদদাতাও তোমারই পিতৃতুল্য ভাসানী ! তারপরও ওই খোল পাল্টানো ভাসানীর প্রতি তীব্র ঘৃণা ছুড়ে দেওয়ার কোনও চেষ্টাই আমি করিনি ! কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি !
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- সোনাতলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
- বড়াইগ্রামে আ.লীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- প্রকৃতির শৃঙ্খলা
- একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে টাকা ও গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরি
- কাশিয়ানীতে কুমার নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার স্থাপনা উচ্ছেদ
- ‘কেউ মারা গেলে তার অপরাধ মুছে যায় না’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
-1.gif)








