আমায় ক্ষমা কর পিতা : ১১
প্রবীর সিকদার : বাকশাল ঘোষনার পর দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু বলেছিলেন, ‘দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে'। একদিন বঙ্গবন্ধুও আনোয়ার হোসেন মঞ্জুকে বলেছিলেন, ‘টেল ইয়োর ফ্রেন্ডস, আই অ্যাম নট এফ্রেইড।’
বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর দৈনিক ইত্তেফাকে ‘প্রসঙ্গ: দেশ ও জাতি’ শিরোনামের এক উপ-সম্পাদকীয়তে সেই আনোয়ার হোসেন মঞ্জু লেখেন, ‘……… নতুন রাজনৈতিক পরিবর্তনটি সাধিত হইয়াছে প্রবীন রাজনৈতিক নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে, সেনাবাহিনীর দ্বারা। এই পরিবর্তন সাধনে তরুন সামরিক অফিসারদের ভূমিকা অনস্বীকার্য। বলা যায়, দেশের একটা অসম্ভব দুঃসহ অবস্থার বিলোপ ঘটাইয়াছেন তাঁরা এবং জাতির সামনে সৃষ্টি করিয়াছেন চলার উপযোগী পথ ও সুযোগ। এই কাজের জন্য তাঁরা গোটা জাতিরই অভিনন্দন লাভের যোগ্য। গোটা জাতি যে সময় দিগ্ বিদিক জ্ঞানশূন্য অবস্থায় শুধু নিচের দিকে তলাইয়া যাইতেছিল, সেই সময় তাঁরাই জীবনের ঝুঁকি নিয়া এই পরিবর্তন সাধন করিয়াছেন। ব্যক্তি পর্যায়ে কাহারো জন্য দুঃখ শোক বা সহানুভূতি প্রকাশের চাইতেও জাতীয় স্বার্থের দিকটা বড় করিয়া দেখার যে আবশ্যকতা, সেই বিবেচনায় এই নতুন রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানাইতে হইবে। ………’
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভারতীয় লোকসভায়, এই উপমহাদেশের সিআইএ এজেন্টদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় গুরুত্বের সাথে জায়গা পেয়েছির ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর নাম।
১৫ আগস্ট ১৯৭৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়া হবে। নবরূপে সুসজ্জিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৪ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরিত হয়। ধারণা করা হয়, এটি জাসদ বা গণ বাহিনী বা উগ্রপন্থী কোনো বিপ্লবী গ্রুপের কাজ। কিন্তু সন্ধ্যার আগেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট আসে, যে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে তা শুধু মাত্র সেনাবাহিনীর কাছেই মজুদ থাকে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
দালাল আইনে কট্টর পাকিস্তানপন্থী মাওলানা আব্দুর রহিমের কারাদন্ড হয়েছিল। পরে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করেছিলেন। বঙ্গবন্ধুর নৃশংস মৃত্যুর পর ‘আমার দৃষ্টিতে আগস্ট বিপ্লব’ শীর্ষক এক নিবন্ধে ওই মাওলানা রহিম লেখেন, ‘……… ১৫ই আগস্টের ঘটনা স্বাধীন বাংলাদেশর জন্য একটি অনিবার্য, বাঞ্ছনীয় ও ঐতিহাসিক গুরুত্ববহ ঘটনা। তা না ঘটলে আজকের বাংলাদেশের জনগণের সামগ্রীক চেতনার অস্তিত্ব সম্পূর্ণরূপে অকল্পনীয়ই থেকে যেত। ……… খোদা না খাস্তা ১৫ই আগস্টের ঘটনা সংঘটিত না হলে আজকের বিপুল মুসলিম সংখ্যাধিক্য সম্বলিত বাংলাদেশ অধিকৃত কাশ্মীরের অবস্থায় পৌঁছে যেত এবং এদেশকে একটি আদর্শিক ইসলামি রাষ্ট্রে পরিণত করার ও সংগ্রামের কোনো অবকাশেরই চিন্তাধারা সম্ভবপর হতো না। ………’
পিতা! তোমার নৃশংস মৃত্যুর আগে ও পরের নানা ঘটনা এবং নানা জনের নানা প্রতিক্রিয়ায় একথা স্পষ্ট যে, তোমাকে খুনের পরিকল্পনাটি বেশ পাকাপোক্ত ছিলো। তুমি এর কিছুই বুঝতে পারনি! সরকারের বিভিন্ন এজেন্সীগুলো তোমাকে কিছুই জানায়নি! কালরাতের ঠিক আগের দিন ১৪ আগস্ট বিকেলে পূর্ব ইউরোপীয় একটি দেশের এক দূতাবাস কর্মকর্তা শেখ ফজলূল হক মনির মাধ্যমে তোমাকে বিষয়টি জানিয়েছিলেন। তারপরও তুমি গুরুত্ব দাওনি! কিউবার ফিদেল ক্যাস্ট্রো এর আগে তোমাকে বলেছিলেন, ‘একটি বুলেট অহরহ তোমার পিছু নেবে।' ক্যাস্ট্রোর ভবিষ্যৎ বাণীই সত্য হলো! যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না। কী অকৃতজ্ঞ, কী কৃতঘ্ন সন্তান আমি!
পিতা মুজিব, আমায় ক্ষমা কর তুমি, ক্ষমা কর।
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








