বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু
স্টাফ রিপোর্টার : বুদ্ধিবৃত্তিক পরিবর্তন ও রূপান্তরের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস, ল’ এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানী, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকরা অংশ নিয়েছেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্য। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল ও সোশ্যাল সায়েন্সেস। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর অনলাইনের মাধ্যমে এই সম্মেলন হলেও আগামীতে সশরীরে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরো বলেন, করোনাকালীন বিশ্বে যেসব খাত সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার একটি হলো শিক্ষা। যদিও লকডাউনের শুরু থেকেই অনলাইন শিক্ষার সব সেবা নিশ্চিত করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি। এই ধারা অব্যাহত রেখে শিগগির গ্রিন বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, গবেষণায় এরই মধ্যেই বড় ধরনের অবদান রেখেছে গ্রিন ইউনিভার্সিটি। কোভিড-১৯ সময়ে দেশি-বিদেশি জার্নালে উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ ও ‘রিসার্চ এক্সিবেশন অ্যাওয়ার্ড’ চালু এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্যোগ। তিনি বলেন, চতুর্থ শিল্প চ্যালেঞ্জ মোকাবিলায় গত দুই বছর ধরে ‘সাসটেইনেবল টেকনোলোজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ সম্মেলন করে আসছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ। বিজনেস, ল ও সোশ্যাল সায়েন্সের এই উদ্যোগ নিঃসন্দেহে আরো ভিন্নমাত্রা যোগ করবে।
সম্মেলনে স্বাগত বক্তব্যে আইটিডি সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সম্মেলনের জেনারেল চেয়ার ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী। এ সময় তিনি ২০২২ সালে আইটিডির দ্বিতীয় সম্মেলনের তারিখ (২২ থেকে ২৩ অক্টোবর) ঘোষণা করেন।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে দৈনিক আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম রহমান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রফেসর বব হপকিন্স, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম, জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্যাট্রিক ডোউঘের্টি, জার্মানির কোলন ইউনিভার্সিটির প্রফেসর স্টিফেন হোবে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিপ্লব লোহো চৌধুরী, বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফকরুল আলম, আমেরিকান ইউনিভার্সিটি অব ইরাকের উলফগ্যাং হিন্সক, বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান ড. খুরশেদ আলম, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
(বিজ্ঞপ্তি/এসপি/অক্টোবর ২৩, ২০২১)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








