জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল
মেষ (মার্চ ২১-এপ্রিল ২০): জীবনের কাঁটাতার দিয়ে হাঁটছেন, দু’পাশে হাত ছড়িয়ে দিন, ভারসাম্য রক্ষা করা শিখতে হবে। পরের কথায় কান দিলে চলবে না, পরের অভিজ্ঞতা নিজের জীবনে কাজে লাগাতে গেলে ঠেকে যাবেন। প্রিয় মানুষের কাছ থেকে দুর্ব্যবহার পাবেন, এমনটাই বলছে গ্রহ, এমন দিনে প্রেমের প্রস্তাবও দেয়াটা ফলপ্রদায়ী হবে না। অর্থভাগ্য অনুকূল।
বৃষ (এপ্রিল ২১- মে ২১): ছিপি খুব জোর দিয়ে লাগাতে গেলে প্যাঁচ কেটে যায়, তখন ছিপিটাই বাতিল হয়ে যায়। আপনার ব্যক্তিগত মতামত কারও ওপর এভাবে চাপিয়ে দিচ্ছেন না তো, যাতে তার সেটা পুরোপুরি বর্জন করার পথ আরও পরিষ্কার হয়? এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন, মনে রাখবেন, গড়ে প্রত্যেকেরই আছে শ্রদ্ধাযোগ্য ব্যক্তিগত নৈতিক অবস্থান।
মিথুন (মে ২২- জুন ২১): অর্থের পেছনে ছুটে ছুটে পরিবারের সবার কাছ থেকে মানসিকভাবে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গিয়ে থাকলে, আজ ছোটাছুটি বাদ দিন। ভালোবাসার মতো মানবিক ব্যাপারও যান্ত্রিক সমান ও বিপরীত প্রতিক্রিয়া মেনে চলে, বরং একটু বেশিই মানে। তার মানে দাঁড়াচ্ছে এই, মানবিকতাও এক ধরনের যান্ত্রিকতা। বন্ধুভাগ্য উত্তম।
কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩): সকালের মতো স্নিগ্ধ কারও সঙ্গে দেখা হওয়ার পর নতুন করে বাঁচতে ইচ্ছে করবে। রাতের আঁধারে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন, অস্বাভাবিক আচরণ জেগে উঠতে পারে মনের গভীর থেকে, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অন্ধকার পরিহার করুন। খাবার গ্রহণে সতর্ক থাকুন, আজ বিপদটা সেদিক থেকেও আসা খুবই সম্ভব।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩): বেকারত্ব দূর হওয়ার সম্ভবনা রয়েছে, কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। পৃথিবীতে বিশুদ্ধ সুখ বলে কিছু নেই, এটা মনে রেখে পারিবারিক কলহ দূর করতে নিজেকেই এগিয়ে যেতে হবে সিংহকে। ব্যক্তিগত দুঃখকষ্টের বোঝা অন্যের মনের ওপর না চাপিয়ে সমাধান করতে হবে নিজেকেই। বন্ধুভাগ্য উত্তম, নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে উত্তম বন্ধু হবেন।
কর্কট (জুন ২২- জুলাই ২২): সৃজনশীলতা আরও বাড়ানোর দাবি আসবে মালিকপক্ষ থেকে, আর প্রেমের দরজা খুলে যাবে, একসঙ্গে একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন আজ। তবে কোনটিকে গ্রহণ করবেন সেটি ঠিক করতে হবে নিজের বিবেচনা খাটিয়ে, গ্রহের কোনো সহায়তা পাবেন না এক্ষেত্রে। পুরনো বন্ধুর কাছ থেকে সঙ্কটে টাকা ধার পেতে পারেন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২): নিজেকে বিশ্বস্ত মনে হবে না আজ। বাণিজ্য করতে গিয়ে ঝামেলায় পড়বেন না তবে বাণিজ্যে লাভবানও হওয়ার সম্ভাবনা আজ নেই। শিক্ষাক্ষেত্রে সুস্থির একটি অবস্থান তৈরি হবে। নিজের অজান্তেই গুছিয়ে ফেলবেন পরিবেশ। মনের সঙ্গে মনের মানুষের সংঘাত চলবেই। প্রেম নিয়ে যারা বাড়াবাড়ি পর্যায়ে আছেন তাদের জন্য দিনটি খারাপ।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১): সংসারে অর্থসঙ্কট দেখা দিবে তবে অর্থই সব নয় এমনটি জেনে নিজেকে স্থির রাখতে চেষ্টা করুন। পথের মধ্যে পথের দেখা পেয়ে যাবেন। দূরের ভবিষ্যৎ আজ খুব কাছ থেকে দেখতে পেয়ে উদ্বেলিত হবেন। প্রিয় কোনো সংখ্যা আজ ঘুরে ফিরে আপনার প্রতিটি কাজে ধরা দেবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১): রঙ পছন্দে সতর্ক হোন। আজকের দিনের যে রঙটি আপনি পছন্দ করবেন তার ওপরই নির্ভর করবে মানসিক অবস্থা। অতি উজ্জ্বল কোনো রঙকে পাত্তা দিবেন না কেননা আপনার জীবন যাত্রা অতটা উজ্জ্বল নয়। ধীরে ধীরে পথ চলুন। সংঘাত এরিয়ে চলুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯): প্রতিটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করার কোনো মানেই হয় না। আপনি যে কাজটি করে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটাই করুন। আপনি যা করছেন তা মোটেও ঠিক নয়। এক সঙ্গে চারপাশে হাত পা ছড়িয়ে লাভ নেই কোনো। প্রিয় মানুষ আজ প্রিয় কোনো খাবার রেঁধে খাওয়াবে আপনাকে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮): যারা দূরে কোথাও অবস্থান করছেন পরিবার থেকে তাদের জন্য দিনটি মনমরা হয়ে থাকবে। দিনের সমস্ত আবির আজ চোখের মধ্যে ধরা দিবে ভিন্ন ভঙ্গিমায়। আপনার উপর আজ জোরপূর্বক কোনো কাজ চাপিয়ে দিলে সেটা অবশ্যই করবেন না। কেননা আজকে আপনার মুক্ত থাকার দিন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০): প্রতিবেশীদের মধ্যে আজ বন্ধুত্বপূর্ণ আচরণ দেখতে পাবেন। বন্ধুর মতো মনে হবে শত্রুদেরকেও। শত্রু শুধু ক্ষতির উদ্দেশ্য নিয়েই যে আপনার নিকটে আসে সেটা ভাববেন না। শত্রুও অনেক সময় বন্ধুর চেয়ে বেশি উপকারী হয়ে থাকে। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখুন। মাথাব্যথা কিছুটা বাড়তে পারে।
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








