‘আত্মহনন’ এবং সমাজ পরিবারের দায়
তৃপ্তি বালা : ‘আত্মহত্যা’ মানুষের মনের চরম হতাশাজনক এক অবস্থার তাৎক্ষনিক প্রতিক্রিয়া। একজন মানুষ যখন আত্মহত্যা করে, কাছে-দূরের সম্পার্কিত সব মানুষকেই তা নাড়িয়ে দিয়ে যায়।
বিরূপ বিশ্বের নিদারুন সব অসঙ্গতির সাথে তাল মিলিয়ে চলতে না পারার যে গ্লানি মর্মযাতনা একজন দুর্বল চিত্তের মানুষকে তাড়িত করে, চূড়ান্ত হতাশায় আক্রান্ত একজন মানুষ যখন মানসিক বৈকল্যের কাছে পরাজিত হয়, ক্ষোভ ঘৃণা হিংসা-প্রতিহিংসা এবং জেদের বশবর্তী হয়েও মানুষ যখন আত্ম সংযম হারায়-আত্মহত্যার মতো গর্হিত কাজটি অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। কারণ যা-ই হোক না কেন আত্মহত্যার একটি ঘটনা পরিবার-সমাজ সকলকেই স্পর্শ করে যায়, অপরাধী করে তোলে। আত্মহননকারী মানুষটি যদি ঘুণাক্ষরেও অনুমান করতে পারতেন-তার ঐ আত্মহনন গোটা পরিবার-পরিজনকে কতোখানি মর্ম যাতনার মধ্যে নিয়ে ফেলতে পারেÑতা হলে বোধকরি কোনদিনও তিনি তা করে উঠতে পারতেন না। কিন্তু দুর্ভাগ্য এই যুক্তি-তর্ক বিচার-বুদ্ধি কোনো কিছুই তাকে তাৎক্ষণিক ঐ অবস্থা থেকে বিরত করতে পারে না। জগতের সমস্ত মানবিক বোধ চেতনা তার কাছে ব্যর্থ প্রমাণিত হয়। মনোগত অসহায়ত্বের কাছে আত্ম সমর্পনই অনিবার্য পরিণতি হয়ে দাঁড়ায়।
যে দুর্ঘটনা আজ পান্না বালার স্ত্রী’র জীবনে ঘটলো, সমস্ত পরিবার স্বজন-পরিজনের কাছে তা এক কথায় মর্মস্পর্শী দূর্ভাগ্যজনক। পরিবারের প্রতিটি সদস্য আত্মীয়-পরিজন-- কেউই আমরা এর দায় এড়াতে পারিনা। বার বছর আগে সামাজিক দেখাশুনার মাধ্যমে যে সম্পর্কটি স্থাপিত হয়েছিল দুটি পরিবারের মধ্যে সমাজ-পরিজনকে স্বাক্ষী রেখে, বার বছর পরে তারই এই নির্মম পরিণতি পরিবারের প্রতিটি সদস্যের আত্মীয়-পরিজনের মনে এনে দিয়েছে নিদারুন হতাশা এবং গ্লানিবোধ।
পেশায় সাংবাদিক পান্না বালা সমাজে আত্মীয়-অনাত্মীয় মহলে অতীব আদৃত একজন মানুষ। মানুষের সহজাত সহজ প্রকাশের যে বিরল বৈশিষ্ট্য তাঁর মধ্যে-তাই দিয়েই বুঝি জয় করে নিয়েছে সে দশ জনের মন। অন্তরে-বাইরে উৎসারিত প্রকাশে মনের যে আকুতিটি ফুটে ওঠে পান্নার-স্বজন-পরিজন থেকে শুরু করে অনাত্মীয় অন্য মানুষ জন অতি অনায়াসেই তার অনুরক্ত হয়ে পড়েন। তার উপরে আছে মানুষের বিপদে ঝাপিয়ে পড়ার তীব্র মমত্ববোধ। সহপাঠি বন্ধু থেকে শুরু করে পাড়া মহল্লার খালাম্মা মাসিমা বোনের দল ছেলে বেলা থেকেই তার ভালবাসার মানুষ। শহরের অনেক মা খালা বোনের হৃদয়ে আছে তার অধিষ্ঠান।
বলা যায় যন্ত্রের এই বাজার বিশ্বে পান্না বালা অকৃত্রিম মানব মনের এক বিরল দৃষ্টান্তই। পান্নাকে নিয়ে যখন ভাবি আশ্চর্য হইÑআমারই পিঠোপিঠি ভাই স্বভাবে যে কি করে আমারই বিপরীত একেবারে। সেই যে ছেলে বেলায় এক বিছানায় মানুষ আমরা অথচ স্বভাবে কি আকাশ-পাতাল ব্যবধান! এই যে আমি এক মানুষÑবলা যায় একান্তই আত্মকেন্দ্রিক, নিজের ছাড়া অন্যের বিষয়ে কিছুই ভাবিনা-- সেই আমারই সহোদর অতখানি মানবিক বোধসম্পন্ন একজন মানুষ। বিধাতা হয়তো এক্ষেত্রে পিতার স্বভাবের প্রায় সবটাই ঢেলে দিয়েছেন ওঁর মধ্যে। আর আমি গড়ে বেড়ে উঠেছি-বলা যায় সময়েরই এক প্রতিভূ হিসেবে, তবে অবশ্য নৈতিক পথে-এইটুকু যা ভরসার।
মাতৃভক্ত পান্না বালা জীবন এবং জীবিকার কারণেও পিতা-মাতা থেকে দূরে সরে যায়নি। নিঃসঙ্গ পিতা-মাতার শেষ বয়সের মর্মোপলদ্ধি যে সন্তান করছেন-তিনি পান্না বালা। অর্থনীতিতে স্নাকত্তোর শ্রী গৌর চন্দ্র বালা এবং অঞ্জলি বালার কণিষ্ঠ পুত্র পান্না বালা তার জীবনের ধ্যান-জ্ঞান এবং অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে সাংবাদিকতাকেই পেশা হিসেবে নিয়েছেন পরম নিষ্ঠার সাথে। নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এরই মধ্যে তিনি সবার কাছে একজন সৎ কর্তব্যপরায়ণ সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্ত্রী’র আত্মহননের বিষয়টিকে কতিপয় মহল যেভাবে হনন হিসেবে চিহ্নিত করতে চাইছেন, পান্না বালার মতো একজন কর্তব্যপরায়ণ মানুষকে হত্যাকারী হিসেবে প্রচার করতে চাইছেন-তা গোটা পরিবারের জন্যই এক গ্লানির বিষয়। এমনিতেই ঘটনার আকম্মিকতায় আমরা পরিবারের প্রতিটি সদস্য একেবারে মাটির সাথে মিশে গেছি লজ্জায় অপমানে, তার উপর এই দুঃসময়ে কতিপয় মহলের অশুভ তৎপরতা আমাদের জীবনকে যার পর নেই দুর্বিষহ করে তুলছে।
আমরা শ্রী গৌর চন্দ্র বালার পরিবার স্বজন-পরিজন শুভানুধ্যায়ী-সকলে সমস্ত অশুভ কার্যকলাপের আশু অবসান এবং পান্না বালার নিরাপদ মুক্ত জীবন কামনা করি।
দেশ মানুষের জননী জায়া কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখবেন কি? আমার প্রয়াত পিতা গৌর চন্দ্র বালা যে ছিলেন তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্দিনের (ঊনসত্তর সত্তর একাত্তরের দিনগুলোতে) একান্ত সহচর!
(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








