মা আমার থাকত বসে পাতের হাড়ি গরম করে আগুনে
মানিক বৈরাগী
গহীন-শীতের রাতে এরশাদ-খালেদা বিরোধি আন্দোলন সংগ্রামে অনেক সময় রাতে আন্দোলনের কর্ম কৌশল নির্ধারনি বৈঠক হতো, চকরিয়া উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সাধারন সম্পাদক,সাবেক পৌর প্রশাষক বর্তমান কক্সবাজার জেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক কারা নির্যাতিত জননেতা মরহুম এডভোকেট আমজাদ হোসেন এর থানা রোড়স্থ বাসভবনে।অনেক সময় মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদ এর অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামিলীগ জাতীয় কার্যকরিকমিটির সদস্য শ্রদ্ধেয় জননেতা এস কে শামসুল হুদার বাস ভবনে।আমরা এরশাদ -খালেদা বিরোধি আন্দোলনের ছাত্র কর্মি ছিলাম। অনেকের সাথে আমার ও ডাক পড়ত।সেই শীত রাত শেষ প্রান্তে সিকলঘাটা বাড়ী ফিরতাম আমি,আবসার উদ্দিন মাহমুদ,ফয়সল চৌধুরির সহ অনেকে। এমনও সময় গেছে বাড়ি ফিরতে রাত ১-২টা পর্যন্ত বেজে যেত।
সেই শীত রাতে আমাদের কাচারি ঘরে “মা আমার থাকত বসে পাতের হাড়ি, গরম করে আগুনে।” বাড়ি ফিরলে মা অন্যদের দেখে বলতো তুরা ছিলি ভালো করেছিস।ফয়সল সম্পর্কে আমার মামা হন, ফয়সল মাকে নানি বলে ভাইল দিয়ে বলত কি রান্না করেছেন আমাদের জন্য। ফয়সল হচ্ছে শাহ উমরাবাদ উচ্ছ বিদ্যালয়, চকরিয়া কলেজ এর প্রতিষ্টাতা আনোয়ার হোসেন চৌধুরির ছেলে। আর আবছার কক্সবাজার জেলা আওয়ামিলীগ এর সাবেক সহ-সভাপতি ও স্কুল শিক্ষক সমিতির জেল সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আব্দুল মালেক মাস্টার এর তৃতিয় সন্তান। মা আমাদের খাইয়ে তারপর ঘুমাতেন। মৃদু মন্দ বকা দিতেন। মাঝে মাঝে জিয়া ভাই ও থেকে যেতেন। (জিয়া উদ্দিন চৌধুরি জিয়া-চেয়াম্যান বরই তলি ইউনিয়ন পরিষদ)। আজ আমার মায়ের১৮ তম মৃত্যুবার্ষিকী । মা যখন ইন্তেকাল করেন তখন আমি ফেরারি। নোয়াখালিতে থাকি মানিক মুখার্জি নাম ধারন করেছি, মায়ের মৃত্যু সংবাদ পাই সেই নোয়াখালিতে, নোয়াখালি থেকে আসলাম জীবনের ঝুকি নিয়ে, কিন্তু পথে পুলিশ দাড়ানো, আমাদের বাড়ীর দুয়ারে পুলিশ দাঁড়ানো, ঠিক নির্মলেন্দু গুন এর কবিতা হুলিয়ার মতো। ঘুর পথে এসে মাকে একপলক দেখে অশ্রু জলে মায়ের জানাজা না পড়ে ফিরেগেলাম। এই বেদনা ভার সহজে কেউ বুঝবেনা, যার জীবনে এমোন ঘটনা ঘটেনি। আমাকে তখন বর্তমান যুবলীগ চকরিয়া উপজেলার সাধারন সম্পাদক কাউছার উদ্দিন কছির মটর সাইকেল এর মাঝখানে বসিয়ে বাইন্নার ছড়া থেকে গাড়ী তে তুলে দেয়।
আমি সেই ব্যার্থ সন্তান মায়ের জানাজা টি পর্যন্ত পড়তে দেয়নি,বিএনপি-জামাত জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর পুলিশ। কথা হচ্ছে রাখে আল্লাহ মারে কে, সেই সালাউদ্দিন ও আজ শিলং এ ফেরারি হয়ে অবস্থান করছে। আর আমার বিরোদ্ধে যতধরেনের মামলা সাজিয়েছিল একদা আমার বাড়ীর লজিং মাস্টর, এলাকায় যাকে কাটিঙ্গয়ার পোয়া এনাম বলে ডাকে, সেই বিএনপি র সভাপতি এনাম, এই এনাম আমার বন্ধু জাফর (সাবেক চকরিয়া কলেজ ছাত্রলীগ নেতা) এর বাড়ী ঘর লুট করায়, বৃক্ষনিধন করায়। অসুস্থ জাফরের বাড়ী ভিটা দখলের উদ্যেশ্যে দখল উৎসব করেছিল। জাফর কে বহু মামলা দিয়ে হয়রানি করিয়েছিলো। সেই এনাম ও তার পাপের বাড়ীতে তার মাকে ঢুকাতে পারেনি, তার মায়ের স্বাভাবিক মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি। আল্লাহ্ র বিচার কিছু ধিরে ধিরে, কিছু প্রকাশ্যে। সেই এনামও কক্সবাজার জেলা বিএনপির সম্মেলনে বিএনপির কর্মি দ্বারা প্রহৃত হয়েছিল।এপিএস সালাউদ্দিন তাকে পরে ছুড়ে ফেলে দিয়ে ছিলো। আল্লাহ এখনো শফি উল্লাহ শফির বিচার করে নি, তবে শফির পিতা ছিদ্দিক সওদাগর তার কোন অর্থ সহযোগিতা নেয় না বলে জেনেছি, তার ভাই বেলাল এর কাছ থেকে।
তো যেসব বিএনপি ছাত্রদলের গুন্ডাদের কারণে আমি, আমার পরিবার নির্যাতিত হয়েছি শুধু ছাত্রলীগ করার অপরাধে, শেখ হাসিনার পক্ষে থাকার অপরাধে আল্লাহ স্বয়ং তাদের বিচার করছেন। আমিন। দোয়া করি তাদের জন্য তারা যেনো হেদায়েত প্রাপ্ত হোন। আমিন দোয়া করি আমার মাকে যেনো আল্লাহ বেহেশত নসিব করেন। আমিন। মা তোমার পাগলা ছেলে জন্য দোয়া কর, আমিন।
লেখক : কবি ও রাজনৈতিক কর্মী।
পাঠকের মতামত:
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪ থেকে ৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ
- শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
- ‘আইনশৃঙ্খলা শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন’
- লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ঈদ শেষে ফিরতি যাত্রার ২৬ মার্চের ট্রেন টিকিট মিলবে আজ
- নতুন সিনেমার ঘোষণা দিলেন অমিতাভ রেজা
- ‘ঈদে বাড়তি ভাড়া নয়, বরং কমও নেওয়া হচ্ছে’
- ‘২০ সেঞ্চুরি হতে পারে, স্বপ্ন দেখতে তো মানা নেই’
- ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশের বক্স উদ্বোধন
- অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর ব্যবস্থা চালু এনবিআরের
- কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে জমবে সীতামেলা মহাবারুণী স্নানে অংশ নেবেন ১০ হাজার ভক্ত
- জামালপুরে দরিদ্রদের মাঝে আসফের ইফতার বিতরণ
- প্রধানমন্ত্রীর কাছে ৪ প্রধান বিনিয়োগ প্রচার সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা
- এবার হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প
- ‘জাতীয় ঈদগাহের প্রস্তুতি শেষ পর্যায়ে’
- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








