পহেলা বৈশাখ কি আসলেই পহেলা !
সালমান রিয়াজ : দেখতে দেখতে আরেকটা বৈশাখ এসে হাজির হয়েছে। শুরু হয়েছে নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে আলিঙ্গন করে নেয়া। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান সূচিতে রাখা হয়েছে বাঙালীর আমোঘমানের যত অনুষ্ঠান। প্রস্তুত করা হয়েছে উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের লাইভ প্রচারণা।
এ উৎসব বাঙালীর উৎসব, তবুও অনেক বিদেশী এটাকে মনে প্রাণে লালন পালন করার চেষ্টা করে। রমনার বটমূলে গানের পসরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিল্পীদের মন মাধুরী চারুকারু আর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাংলাকে বরণ করে নেয়ার বিভিন্ন জোগসাজ সকলকে মুগ্ধ করে। আনন্দের অতিসাজ্যে অনেকে বাঙালী পোশাক পরে বেরেয়ে পড়ে।
দেখতে ভালোই লাগে। চারিদিকে পান্তা ইলিশের যোগসংযোগ আর সাথে পেঁয়াজ ও কাঁচা মরিচ। যেন, পুরো বাঙালীয়ানা। মনে পড়ে ভাতের প্লেটে পান্তা ভাত আর কাঁচা মরিচ ডলে কৃষকের সকালের নাস্তার কথা।
আমরা কি বাঙালী এক দিনের জন্য নাকি সবসময়? শুধু বৈশাখ আসলেই আমাদের বাঙালীয়ানা জেঁকে বসে। শুরু হয়ে যায় দাম বেড়ে যাওয়ার আগেই জাতীয় মাছ ইলিশ কিনে ফ্রিজ ভর্তি করার মহড়া। যার সুযোগ নিয়ে কিছু অসদুপায়ী জেলে জাটকা ইলিশে বাজার সয়লাভ করে।
বাংলা ভাষা আমাদের বাঙালি সংস্কৃতি। আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার। সেই অহংকার অবশ্যই একদিনের জন্য নয়। মাতৃভাষা দিবস আর পহেলা বৈশাখ আসলেই বাঙালি ভাষা আর সংস্কৃতি নিয়ে আমরা আহ্লাদে আপ্লুত হই। কিন্তু সেই ভাষা আর সাংস্কৃতি রক্ষার কতটুকুই চেষ্টা করছি আমরা? বিদেশী সাংস্কৃতির আগ্রাসনে আমাদের সমাজ ছেয়ে যাচ্ছে। সেটা নিয়ন্ত্রণে আমরা কতটুকু সজাগ?
বাংলাদেশের সিনেমা হলে ২৩ জানুয়ারি মুক্তি পায় ভারতীয় ওয়ান্টেড ছবিটি। এছাড়া ধুম-২, তারে জামিন পার সহ অনেক ছবি এখনো অনেক সিনেমা হলে চলছে। যার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি শাকিব খানের নেতৃত্বে একটি কাফন মিছিল হয়। সেখান থেকে প্রধানমন্ত্রীর নিকট ভারতীয় ছবি অনুপ্রবেশ বন্ধের অনুরোধ জানানো হয়। কিন্তু দুঃখের বিষয় এটা বন্ধের ব্যাপারে কোন আশার বাণী শোনাননি।
ভারতীয় বিভিন্ন চ্যানেল যেভাবে আমাদেরকে গ্রাস করছে তাতে সকলেই চিন্তিত। বউ ছেলে মেয়ে সবাই হিন্দী ভাষা চর্চা করছে। যাক সেটা ভালো । অন্য একটি ভাষায় তারা দক্ষ হচ্ছে। কিন্তু হিন্দী নাটক সিনেমার চরিত্রকে যখন নিজের চরিত্রে ফলানোর চেষ্টা করছে তখন বাধছে যত বিপত্তি। বাড়ছে আত্মহত্যা প্রবণতা, ঘটছে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার ঘটনাও।
এভাবে যদি সাংস্কৃতির আগ্রাসন আমাদেরকে গ্রাস করে তবে, চাপাইনবাবগঞ্জের হালিমা, গাইবান্ধার নুরজাহান, নওগার মিম এবং মানিকগঞ্জের সালেকাদের মত হিন্দী সিরিয়াল প্রেমী মেয়েদের প্রাণ যাবে অহরহ। যারা কিনা ভারতীয় সিরিয়াল বোঝে না সে বোঝে না এর চরিত্র পাখি’র নামের সাথে মিল রেখে প্রস্তুতকৃত পোশাকের জন্য জীবন দেয়। এছাড়া ২০ জুলাই, ২০১৪ সালে পাখি ড্রেস না কিনে দেওয়ায় খুলনা পাইকগাছার গৃহবধু শারমিন তার স্বামী সাইফুল ইসলামকে তালাক দেয়।
এভাবে চলতে থাকলে হারাবে বাঙালি সাংস্কৃতি, হারাবে বাঙালি ঐতিহ্য। যে বাঙালির ঐতিহ্যে মিশে আছে মসলিন, তাতী, জামদানী ও রেশমী কাপড়ের ন্যায় সমৃদ্ধ পোশাকের বাহার। সে বাঙালি কিনা মজা খুঁজে ফেরে অন্য পোশাকে?
যাই হোক, পহেলা বৈশাখ কিন্তু আসলেই পহেলা। সেটা তারিখেই পহেলা, বছরের পহেলা। কিন্তু সেটা যেন কখনোই চেতনায় পহেলা না হয়ে যায়। প্রত্যেকটা দিনকে যেন আমরা আমাদের ঐতিহ্যের আলোকে, সংস্কৃতির শিকড় যেন মজবুত ভাবে নোঙর ফেলাতে পারি আমাদের মনে।
লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







