মরিচ চাষে লাখোপতি !
লালমনিরহাট প্রতিনিধি : গতবারের তুলনায় এবারে কাচা মরিচের ঝাঁঝ ক্রেতাদের তেমন বিপত্তিতে না ফেললেও রমজানের শেষে এসে সে ঝাঁঝ যেন ক্রেতাদের একটু অস্বত্বিতেই ফেলে দিয়েছে। গত সপ্তাহে যে কাঁচা মরিচের দাম ১৬ থেকে ১৭’শ টাকায় বিক্রি হতো সেই মরিচের মন এখন পাইকারী বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬’শ টাকায়।
এতে করে কৃষকদের মুখে হাসি ফুটলেও সাধারণ ক্রেতাদের মুখে বিষণ্নের ছাপ ফেলেছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার বির্স্তৃণ অঞ্চল জুড়ে মরিচের চাষ করে কৃষকদের অনেকেই এখন লাখোপতি। মরিচ চাষ করে অনেকেই তাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিয়েছেন।
গত বছর রমজানের শুরুতেই কাঁচা বাজারের আলোচিত নাম ছিল কাঁচা মরিচের। যার বাজার দর হু-হু করে নদীর স্রোতের মতোই বেড়ে দাঁড়ায় প্রতি মন ৪ হাজার টাকার মতো। শেষ পর্যন্ত এর লাগাম টেনে ধরতে সরকার পার্শ্ববতী দেশ ভারত থেকে মরিচ আমদানি করতে শুরু করলে ক্রেতাদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠে। সাধারণ মানুষ আবারো কাঁচা মরিচের সেই মরিচের ঝাঁলে ঘামতে শুরু করেছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৫টি ইউনিয়নে এই ঝাঝাঁলো ফসলটি চাষ করে অনেকেই বণে গেছেন লাখোপতি। জেলার চাহিদা মিটিয়ে এই মরিচ রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিদিন ট্রাকে-ট্রাকে চলে যাচ্ছে । আর এই ধরনের সবজি চাষীদের ভাগ্যের দুয়ার খুলতে শুরু করেছে দিন-দিন। চলতি মৌসুমের শুরুর দিকে মরিচের দাম কম থাকলেও রমজানের মধ্যভাগে এসে কাঁচা মরিচের বাজার বাড়তে শুরু করে। ফলশ্র“তিতে মরিচ চাষীরা আজ লাখোপতি।
আদিতমারী উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলার ৫টি ইউনিয়ন সবজি আর মসলা চাষের জন্য বিখ্যাত। মসলার মধ্যে মরিচের চাহিদা সব থেকে বেশি। চলতি মৌসুমে এ উপজেলা ১’শ ২০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও অর্জিত হয়েছে দেড় শতাধিক হেক্টর জমিতে। কমলাবাড়ি, সারপুকুর, সাপ্টিবাড়ি, ভেলাবাড়ি ও দূর্গাপুর ইউনিয়ন সরেজমিনে ঘুরে মরিচ চাষীদের সাথে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে কাঁচা মরিচ ছিল প্রতি মন ৭/৮’শ টাকা । যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম । তাছাড়া বাজারে চাহিদা কম থাকায় মরিচ ক্ষেতের যত্ন নেয়া বন্ধ করেন চাষীরা। দাম বেড়ে যাওয়ার সাথে সাথে পুনরায় তারা মরিচ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা নাজুক গাছগুলোকে নিবিড় পরিচর্যা করে সতেজ করে তুলেন চাষীরা। এর ফলে ফলনও হয় বাম্পার। বিগত দিনের রেকর্ড ভঙ্গ করেছে এ বছরে কাঁচা মরিচের ফলন। তবে মৌসুমের শুরুর দিকে মরিচের দাম কম থাকায় অনেক চাষী মরিচ ক্ষেত নষ্ট করে অন্যান্য সবজি চাষ করেছেন। তাই বাম্পার ফলন হলেও বাজারে কাঁচা মরিচের চাহিদা বেশী বলে চাষী জানান। বড় কমলাবাড়ি গ্রামের মরিচ চাষী শৈলান চন্দ্র (৬৫) মাত্র ২৪ শতাংশ জমিতে ৫ হাজার টাকা খরচে মরিচ চাষ করে ওই ক্ষেত থেকে প্রতি সপ্তাহে দেড় থেকে দু’মন মরিচ বিক্রি করছেন। তার ওই জমি থেকে তিনি এ যাবৎ অর্ধলক্ষাধিক টাকার মরিচ বিক্রি করছেন। ওই গ্রামের আঃ সালাম নামের আর এক চাষী প্রায় দেড় একর জমিতে কাচাঁ মরিচ চাষ করে খরচ করেন ৭৫ হাজার টাকার উপরে। আর এ যাবত ওই জমি থেকে এ পর্যন্ত সাড়ে তিন লক্ষ টাকার মরিচ বিক্রি করেছেন। তিনি আশা করছেন যদি ক্ষেত ভাল থাকে এবং দাম থাকে তবে আরও প্রায় লাখ তিন টাকার মতো পাবেন বলে আশাবাদী তিনি। দেওয়ানী পাড়ার রইচ উদ্দিন প্রায় ৫৪ শতক জমিতে কাচাঁ মরিচ চাষ করে করেন ২৫ হাজার টাকা খরচ করে ৯০ হাজার টাকার বেশি আয় করেছেন। শুধু তারাই নন কমলাবাড়ীর অধিকাংশই কৃষকই কাচাঁ মরিচ চাষ করে লাখপতি হয়েছেন। পাশাপশি অন্যান্য সবজি চাষ করে একইভাবে লাখপতি হয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন অনেক কৃষক। প্রতিদিন পাইকারা এসব উৎপাদিত সবজি কিনে বিভিন্ন পরিবহনযোগে বিক্রি করছে ঢাকা, ফেনি, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এক দিকে যেমন চাষীরা লাভবান হয়েছেন অন্যদিকে শ্রমিক,ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন। জেলার মধ্যে কমলাবাড়ী ইউনিয়ন সবজি উৎপাদনে সেরা এবং এর সুনাম ও রয়েছে দেশের বিভিন্ন জায়গায় এভাবে মরিচ চাষ করে এখানকার অনেকেই লাখপতি বনে গেছে। পাল্টে গেছে এসব গ্রামের চিত্র।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার হামিদুর রহমান বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছে। কাঁচা মরিচের বাজার ভালো থাকায় চাষীরা এবার ভালোই আয় করছেন।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








