নগর পরিচ্ছন্নতায় সিটি কর্পোরেশনের পাশে থাকুন : সাহারা খাতুন
স্টাফ রিপোর্টার : রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসবাসের যোগ্য করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এখানে বসবাসকারী প্রতিটি মানুষেরও। একটু সচেতন হলে আমরাই আমাদের নগরীকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আসুন, আমরা সকলে মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএনসিসি আয়োজিত ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান- ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাহারা খাতুন বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য বসবাসকারীদের আরো সচেতন হতে হবে।
শোকের মাসে পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের মধ্যে এটিও একটি কাজ। নগরীকে সুন্দর ও পরিষ্কার রাখলে বসবাসকারীরাও সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবে।
তিনি বলেন, সঠিক স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানান।
বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যাতে নগরবাসীর চলাচলে কোনো অসুবিধা না হয়। ‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, সুন্দর শহর গড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০১৪’ এর কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এ সময় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা ও রাজধানীকে সুন্দর রাখার জন্য নগরবাসীকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফারুক জলীল।
এ সময় পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধির জন্য উত্তরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে উত্তরা ৪ নম্বর পার্ক পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়।
বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসিসি অঞ্চল-১ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহসীন।
ডিএনসিসি প্রশাসক মো. ফারুক জলীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অঞ্চল-১ এর প্রশাসনিক কর্মকর্তা মো. লুৎফর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান প্রকৌশলী কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফিরোজ আহমেদ, নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন, আওয়ামী লীগের দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সভাপতি মো. মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
ডিএনসিসি অঞ্চল-১ এর মোট ৩০০ জন পরিচ্ছন্নতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
(ওএস/এটিআর/অাগস্ট ১৬, ২০১৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
১১ অক্টোবর ২০২৬
- জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
-1.gif)








