আজ শুভ জন্মাষ্টমী
নিউজ ডেস্ক : আজ সনাতন হিন্দু ধর্মের প্রাণপুরুষ মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি—শুভ জন্মাষ্টমী। এই মহাপুণ্য তিথিতে দেবকী ও বাসুদেবের আকুল প্রার্থনায় সাড়া দিয়া অত্যাচারী কংসের কারাকক্ষে পুত্ররূপে আবির্ভূত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
শ্রীমদ্ভগবদ গীতায় উল্লেখ আছে : 'যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাবে ভক্ত ও সর্বসাধারণের জীবন দুর্বিষহ ও অতিষ্ঠ হইয়া ওঠে, দুরাচারীর অত্যাচার ও নিপীড়ন বৃদ্ধি পায়, তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপাবশত ঈশ্বর 'অবতার' রূপে এই নশ্বর পৃথিবীতে আগমন করিয়া থাকেন। তখন তিনি ষড়গুণ তথা ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্যসম্পন্ন 'পুণ্যাবতার' রূপে প্রকাশিত হন।' তাঁহার আবির্ভাবে ধরণী হয় পাপভারমুক্ত। সাধুসজ্জন ও ভক্তদের মনে সঞ্চারিত হয় অনাবিল আনন্দ। তাঁহার এই জন্মলীলাই জন্মাষ্টমী হিসাবে অভিহিত ও স্মরণীয়। বলাবাহুল্য, ইহা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব।
ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হইয়াছিলেন দ্বাপর যুগে। তাঁহার জন্ম হইয়াছিল বর্ণমালা পিতাসন পরিহিত অবস্থায়। সর্বাঙ্গে ছিল বহুমূল্য বলয় ও মণিমুক্তাখচিত অলংকারাদি। তাঁহার আগমনী বার্তায় কারাগারের লোহার শিকল ও বন্ধ দরজা আপনা-আপনি উন্মুক্ত হইয়া যায়। অঝোর বারিধারার সিঞ্চন হইতে রক্ষায় অনন্তদেব ফণা বিস্তার করিয়া চক্রধারণ করেন। ভরা ভাদ্রের প্রমত্তা যমুনা তাহার গমনপথ সুগম করিয়া দেয়। তিনি মানবদেহ ধারণ করিয়া ১২৫ বত্সর জীবিত ছিলেন। তাঁহার জীবনকালকে বিন্যস্ত করিলে দেখা যায়, মথুরায় তাঁহার জন্ম, গোকুলে নন্দালয়ে পরিবর্ধন, মথুরায় কংস বধ, রাজ্যাধিকার, কুরুক্ষেত্রে পাণ্ডবদের সঙ্গে সখ্যতা, দ্বারকায় রাজধানী স্থানান্তর ও অতঃপর লীলাবসান।
শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান শ্রীমদ্ভগবদ গীতা। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীসমূহই এই মহাগ্রন্থে স্থান পাইয়াছে। সব বেদ ও উপনিষদের ইহাই সারসংক্ষেপ। গীতায় ঈশ্বর সাধনার বিভিন্ন পথ রহিয়াছে। জ্ঞান, কর্ম ও ভক্তি—যেকোন পথ ধরিয়া সাধনা করিলে ঈশ্বরকে লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরমাত্মীয়। সনাতনী ধর্ম ও ইতিহাসের এক আধ্যাত্মিক ও অবিস্মরণীয় পুরুষ। তাঁহার গীতা মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনদর্শন। স্বামী বিবেকানন্দের ভাষায়, বিশ্বাস ও প্রেমেই শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। তিনি অপরাজেয়, ক্ষমাশীল ও পুণ্যময়। তাঁহার শুভ আবির্ভাব তিথিতে আমরা বিশ্বের সব মানব সমাজ ও জীবের কল্যাণ কামনা করি। এই দিনে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হইবে বিশেষ প্রার্থনা, কীর্তন. গীতাপাঠ, ধর্মীয় সঙ্গীত, আলোচনা সভা, মহাপ্রসাদ বিতরণ ও কৃষ্ণপূজা। পথে পথে বাহির হইবে নয়নাভিরাম শোভাযাত্রা ও আনন্দ মিছিল। বাংলাদেশ একটি ধর্ম সহিষ্ণু ও উদার দেশ। তাহার পরও এসব কর্মসূচি সফল করিয়া তুলিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিক তত্পর হইতে হইবে। জন্মাষ্টমী উদযাপন সুন্দর ও সার্থক হউক, ইহাই আমাদের প্রত্যাশা। এই উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
(এটিআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জ জেলা আ. লীগের সভাপতি মাহবুব আলী খানের দাফন সম্পন্ন
- রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি যাচাইয়ে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শন শুরু
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম
- সার ব্যবসায়ী আতাউর হত্যাকারীদের ফাঁসির দাবি, গ্রেপ্তার ২
- দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা, শ্যামনগরে ৭১টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি
- সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা
- নগরকান্দায় সংবাদ সম্মেলন,সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে : গোবিপ্রবি উপাচার্য
- আম গাছে ঝুলছিল দিনমজুরের মরদেহ
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- সুন্দরবনে জেলে ছদ্মবেশী ৬ হরিণ শিকারী আটক, ফাঁদ-জাল ও নৌকা জব্দ
- রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
- সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
- কালিগঞ্জে পাওনা টাকা না দেওয়ায় দোকানের ৬০ লাখ টাকার মালামাল লুট, বাধা দেওয়ায় তিনজনকে পিটিয়ে জখম
- ভোগদখলে থাকা জমি নিয়ে বিরোধ, জাকিরুলের সংবাদ সম্মেলনের প্রতিবাদ খলিলুরের
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- কাপ্তাইয়ে ক্রীড়া সামগ্রী ও জার্সি উপহার দিলেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- সমঝোতার কূটনীতি, সাম্রাজ্যবাদ ও ভূরাজনীতির নির্মম শিক্ষা
- রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের আশা
- জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ
- জমি সংক্রান্ত বিরোধে অপপ্রচার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- সৌদিতে হুথিদের হামলায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ ও নিন্দা
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারিতে উত্তীর্ণ বিএনপি নেতার স্ত্রী!
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পঞ্চগড়ের তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
- রাজবাড়ীতে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃত্ব ও ওয়ারিশের স্বীকৃতি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক
১১ অক্টোবর ২০২৬
- জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত নতুন পরিপত্র জারি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
-1.gif)








