আজ সেই নারকীয় ১৭ আগস্ট
স্টাফ রিপোর্টার : আজ স্বাধীনতাবিরোধী জঙ্গিদের নারকীয় সিরিজ বোমা হামলার কলংকময় দিন। ২০০৫ সালের ১৭ আগস্ট এদিনে নিষিদ্ধ ঘোষিত জেএমবি দেশের ৬২টি জেলায় সাড়ে ৪শ’ স্পটে একযোগে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায়।
এরপর থেকে কয়েক মাসে জঙ্গিদের ধারাবাহিক নারকীয় বোমা হামলায় বিচারক আইনজীবী, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ৩৩ জন প্রাণ হারান। আহত হন ৪ শতাধিক।
জঙ্গীরা বিভিন্ন সময়ে দেশের আদালত প্রাঙ্গণ, বিমান বন্দর, জাতীয় প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংশ্লিষ্ট এলাকায় সাড়ে চার শতাধিক পয়েন্টে একযোগে বোমা হামলা চালায়। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে উঠে সারাদেশ।
রাজধানীর ৩৪টি পয়েন্টে ও জেলা শহরগুলোতে বারুদের গন্ধে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। বোমা হামলার পরপরই বিভিন্ন স্পটে এবং বোমা বিস্ফোরিত স্থানে ছড়িয়ে দেয়া হয় জেএমবি’র লিফলেট।
এই হামলার ধারাবাহিকতায় একই বছরের ১৪ নভেম্বর ঝালকাঠি আদালতে আত্মঘাতি বোমা হামলায় বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল রহমান নিহত হন।
৩ অক্টোবর চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এই বোমা হামলায় ২ জন নিহত ও ২০ জন আহত হন।
২৯ নভেম্বর গাজীপুর আদালত প্রাঙ্গণে আবারও বোমা হামলায় ১১ জন নিহত ও ৩৫ জন আহত হন। একই দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক আত্মঘাতি, জঙ্গি ও দুই পুলিশ নিহত হন। ১ ডিসেম্বর গাজীপুর আদালত প্রাঙ্গণে আবারো বোমা হামলায় নিহত হন ১ জন, আহত হন ৫ জন।
২০০৫ সালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলায় কর্মরত যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সুফিয়ান জেএমবির বই বোমা হামলার শিকার হয়ে প্রাণে বেঁচে যান।
বর্তমানে তিনি অন্য একটি জেলার জেলা জজের দায়িত্ব পালন করছেন। সেদিন এজলাস চলার সময় একজন সাক্ষী কাঠগড়ায় উঠার পূর্ব মুহূর্তে জেএমবির’ সদস্যরা তাকে লক্ষ্য করে বই বোমা ছুঁড়ে মারে।
র্যাবের মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ জানান, ২০০৫ সালের সারাদেশে সিরিজ বোমা হামরার ঘটনায় জেএমবির ৬৭০জন সদস্যকে আসামী করে মোট ১৬১টি মামলা দায়ের করা হয়।এর মধ্যে ১০২টি মামলার রায় ঘোষনা করা হয়েছে।
এতে ২৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলায় ৬ জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।
২০০৭ সালের ৩০ মার্চ এই রায় প্রদান করা হলে শাইখ আবদুর রহমান এবং বাংলা ভাইসহ ৬ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
বোমা হামলার অভিযোগে শায়েখ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ জেএমবি’র ৬ শীর্ষ নেতার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বোমা বিস্ফোরণের পর বিভিন্ন পত্র-পত্রিকা এবং সংবাদ মাধ্যমে জঙ্গিদের মদদদাতা হিসেবে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের ৮ মন্ত্রী-সংসদ সদস্য জড়িত থাকার কথা বলা হলেও জঙ্গিদের সহযোগিতার কথা অস্বীকার করেছিলেন বিএনপি নেতারা।
এছাড়াও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বোমা হামলার আগে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি’র নেতা বাংলা ভাই এবং শায়েখ আবদুর রহমানকে মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করেছিলেন।
আওয়ামী লীগের কর্মসূচি: দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আগামীকাল বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আলোচনা সভার আয়োজন করেছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।
(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








