‘জনশুমারিতে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাবো’
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় ৬ষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, আজকে দেশের ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হয়েছে। গতকাল রাত থেকে দেশের যে ভাসমান জনগোষ্ঠী রয়েছে তাদের গণনা কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ৮টা থেকে সারাদেশে এই জনশুমারি শুরু হয়ে গেছে এবং চাঁদপুরে এটি শুরু হলো। এটি ৬ষ্ঠ ডিজিটাল জনশুমারি এবং এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশে স্বাভাবিকভাবেই এটি ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে হওয়ার কারণে সঠিকভাবে তথ্য ও উপাত্ত সংরক্ষিত হবে। জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার অংশীদার। তার থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত বের করে নিয়ে গবেষণা করা অনেক বেশি সহজ হবে। জনশুমারি শুধু সংখ্যা গণনা নয় এই জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার।
তিনি আরো বলেন, এই সংখ্যা পরিসংখ্যান না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না। সেজন্যেই জনশুমারিটি করা হয়। কাজেই আমি আশাকরি চাঁদপুরের সবাই ও প্রত্যেকটি থানার সকলেই সঠিক তথ্য উপাত্ত দিয়ে যারা এই শুমারিতে কাজ করছে তাদের সহযোগিতা করবে। সারাদেশবাসী এই জনশুমারিতে অংশ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ অভ‚তপূর্বভাবে এগিয়ে চলছে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই জনশুমারির তথ্য উপাত্ত কাজে লাগবে। আমি দেশবাসীসহ সকল থানায় অবস্থিত জনসাধারণকে বলবো সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। কারণ এর মধ্য দিয়ে সারাদেশে চিত্রটি কিন্তু পাবো। কতজন মানুষ নিরিক্ষর বা কতজন শিক্ষিত হয়েছে এবং তাদের আর্থসামাজিক অবস্থা আমরা পাবো। সেটি নিয়ে শিক্ষাখাতেও নানা পরিকল্পনায় সহায় হবে। এর মাধ্যমে আমরা শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাবো।
শিক্ষামন্ত্রীর কদমতলাস্থ বাসভবনে জেলা পরিসংখ্যান ব্যুরো আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এইচএম আহসান উল্লাহ প্রমুখ।
(ইউএইচ/এএস/১৫ জুন, ২০২২)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








