জাতিকে এগিয়ে নিতে ইতিহাস-ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় জরুরি
স্টাফ রিপোর্টার : জাতিকে এগিয়ে নেওয়ার পথে বিভিন্ন যুগের ইতিহাস, ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনের পথে ভাষা আন্দালন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সব ধাপের সাক্ষ্য বহনকারী শিক্ষদের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার গুরুত্ব অনেক।’
শুক্রবার (২৭ জানুয়ারি) পাবনার বেড়া সরকারি বিপিন বিহারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত তিনটি উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ও ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, ‘শিক্ষাজীবনের স্মৃতিকে রোমন্থন করার মধ্যদিয়ে নিজেদের শিকড়ে গিয়ে আবার ফিরে আসা অনেক তাৎপর্যপূর্ণ। এ ধরনের আয়োজন সমাজ ও পরিবার গঠনে এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে খুবই সহায়ক শক্তি হিসেবে কাজ করে।’
ডেপুটি স্পিকার বলেন, ‘ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক সময় প্রতিবছর বোর্ড স্ট্যান্ড করতো। কৃতী শিক্ষার্থীদের তখন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দেখতে আসতেন। এ প্রতিষ্ঠানের আমিও একজন ছাত্র ছিলাম।’
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ও স্বাধীন বাংলাদেশের স্লোগান দিতে গিয়ে আমি বৈজ্ঞানিক, প্রকৌশলী বা আমলা হতে পারিনি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। আমার এ অর্জন, প্রিয় শিক্ষকদের শিক্ষার সুফল ও জনগনের আশীর্বাদ আমি জাতির পিতার প্রতি অতল শ্রদ্ধা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠান শেষে শামসুল হক টুকু প্রতিষ্ঠান প্রাঙ্গণে সমাহিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ বক্তব্য রাখেন। এছাড়া বেড়ার বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জানুয়ারি ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








