২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৬ জনের, শনাক্ত ১৫৯৩ জন
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৮৫৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৪ হাজার ২৬৪ জনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫০ হাজার ৪১২ জন।
এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৬৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৭৪। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও নারী আটজন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দু’জন, বরিশাল বিভাগে তিনজন। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে দু’জন রয়েছেন । এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন ও বাড়িতে দু’জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দু’জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৩১ জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৮ হাজার ১৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬০ হাজার ৯৫৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ১৮৫ জন।
(ওএস/পি/সেপেম্বর ১৮, ২০২০ইং)
পাঠকের মতামত:
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা
- দিনাজপুরে দুই সহস্রাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন
- কুড়িগ্রামের পাটেশ্বরীতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- রূপপুর পারমাণবিকে যুক্ত হলো উন্নত “স্মার্ট অ্যাসিস্ট্যান্ট” সিস্টেম
- নগরকান্দায় ট্রেনের নিচে পড়ে নিহত ১
- সালথায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর
- ‘গোপালগঞ্জে জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরন শুরু হবে’
- নড়াইলে জমিজমা নিয়ে হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু
- জামালপুরে দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
- যমুনা সেতুতে গত একদিনে টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ টাকা
- সততা ও সাহসিকতায় পাঠকের হৃদয় জয় করবে দর্পণ নিউজ
- নড়াইলের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এ এ এম আহাদের ইন্তেকাল
- এসএমই ই-লোন সেবা নিয়ে ৬ জেলায় ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ উদ্যোক্তা সমাবেশ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- দিনাজপুরে দুই সহস্রাধিক পরিবারের ঈদুল আজহা উদযাপন
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
-1.gif)








