সিংগাইরে ৭২ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আগামী সোমবার থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা।
ইতিমধ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৭২টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শেষ মুহুর্তে মন্ডপের সাজসজ্জা, প্যান্ডেল ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বইছে উৎসবের আমেজ।
সরেজমিনে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উত্তর পাড়ায় প্রয়াত অজয় কুমার সাহার বাড়ির মন্ডপে গিয়ে দেখা যায়, কারিগর গৌতম চন্দ্র পাল (৭১) ও কার্তিক চন্দ্র পাল (৪৫) প্রতিমার সৌন্দর্য় বৃদ্ধিতে শেষ মুহুর্তের তুলির আচর ও সাজসজ্জার কাজ করছেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাদের হাতের নিপুণ ছোঁয়ায় প্রতিমাগুলো হয়ে উঠছে দর্শনীয়। তারা জানান, এ বছর এটা ছাড়াও মানিকগঞ্জের দরগ্রামে ২টি এবং সাটুরিয়ায় ১টি প্রতিমার কাজ শেষ করেছেন। প্রকারভেদে প্রতিমা প্রতি ৫০ থেকে ৮০ হাজার টাকা মজুরি নেন বলেও তারা জানান।
অজয় সাহার পুত্র আশীষ কুমার সাহা (৪৮) বলেন, দেবী দুর্গা এ বছর ঘোড়ায় চড়ে মর্তালোকে আগমন করবেন এবং ১৯ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পালকিতে চড়ে স্ব-গৃহে ফিরে যাবেন।
উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি শান্তি লাল মন্ডল বলেন, শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এ এলাকায় অন্য ধর্মের মানুষ এ ধর্মীয় উৎসবে সার্বিক সহযোগিতাসহ আনন্দ উপভোগ করেন। আশা করছি বিগত বছরগুলোর মত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন করতে পারবো।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ মো. মতিয়ার রহমান মিঞা বলেন, প্রতিটি মন্ডপে আনসার-ভিডিপি’র সদস্যদের পাশাপাশি পুলিশ মোতায়ন থাকবে। এছাড়া র্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে বলেও তিনি জানান।
(এমবি/এসপি/অক্টোবর ১৩, ২০১৮)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








