নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এক যোগে নাগরপুর থানার আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ৪ নং বিট পুলিশের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ উপস্থিত জনসাধারণকে বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মো.আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(আরএস/এসপি/অক্টোবর ১৭, ২০২০)
পাঠকের মতামত:
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
-1.gif)








