লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : শেষ মূহুর্তে জমে উঠেছে নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকরা দিনে এবং রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে পৌর এলাকার অলিগলি। মাইকেও প্রার্থীদের প্রচার চলছে সমানতালে।
নির্বাচনের বাকি মাত্র একদিন। মেয়র পদে তিনজন প্রার্থী নির্বাচন করলেও প্রতিদ্ধন্ধিতা হবে মূলতঃ দু’জনের মধ্যে। এ দু’জন হলেন, আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জগ প্রতিকের আশরাফুল আলম। এ ছাড়া মেয়র পদে বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি মনোনীত মঈনুল হাসান কাজল হাতুড়ি প্রতিক নিয়ে নির্বাচন করলেও ভোটারদের মাঝে তেমন কোন সাড়া ফেলতে পারেনি। এ বারের নির্বাচনে কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯ টি ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ মসিয়ুর রহমান দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন। উপজেলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনও নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার জন্য একাট্টা। সব কিছু মিলে, তিনি রয়েছেন সুবিধাজনক অবস্থানে। অপরদিকে, বিদ্রোহী প্রার্থী জগ প্রতিক নিয়ে আশরাফুর আলম ভয়ভীতিকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিকতার কারণে বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা গঠিত হয়। গ শ্রেণীর এ পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ এবং মহিলা ভোটার ১২ হাজার ১৬০ জন। আগামী ২ নভেম্বর মঙ্গলবার এই পৌরসভার ১১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সহকারী রির্টানিং অফিসার জসিম উদ্দিন বলেন, অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ পৌরসভায় প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
(আরএম/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- বগুড়ায় জিপিএ-৫ কমলেও পাসের হারে শীর্ষে স্বনামধন্যরা
- পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা, গ্রেপ্তার আরো ৩
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- সাতক্ষীরায় 'জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম' গঠন
- তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
- জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম
- শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে কার্যকর পদক্ষেপ জরুরি
- রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের আরও এক ইউরেনিয়ামের চালান
- বগুড়ায় শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
-1.gif)








