একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দীপক চন্দ্র পাল, ধামরাই (ঢাকা) : একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে ধামরাইয়ের বাথুলী এলাকায় ইফাদ অটোস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দীর্ঘদিন ধরে যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাত দিন ষড়যন্ত্র করছে তাদের কোন ষড়যন্ত্রেই সফল হবে না। কারণ সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইফাদ অটোস ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত গাড়ি সংযোজন এবং এসি, নন -এসি বাসের বডি ও ট্রাকের কেবিন প্রস্তুত কারখানার কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু জানান, বেসরকারী উদ্যোগে বাংলাদেশে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। বেশ কয়েক বছর যাবত এই কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি সংযোজন করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিক থেকে বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরী করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানী করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হচ্ছে।
ইফতেখার আহমেদ টিপু বলেন, বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে আমদানীকৃত গাড়িতে আমদানী বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্প বান্ধব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কারখানা স্থাপন করেছে। গাড়ি সংযোজন এবং বডি তৈরীর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। অন্যদিকে, দেশের অনেক ছোট ছোট বিশেষায়িত কারখানায় তাদের উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্য এই সংযোজন কারখানায় সরবরাহের দ্বার উন্মোচন হয়েছে।
উল্লেখ্য, বছরে ১০ হাজার গাড়ি সংযোজনের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে ইফাদ অটোস লিমিটেড ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে স্থাপন করে বেসরকারি উদ্যোগে দেশের সর্ববৃহৎ গাড়ী সংযোজন ও এসি, নন-এসি বাস-ট্রাকের কেবিন প্রস্তুত কারখানা। বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই কারখানায় গাড়ি সংযোজন এবং আধুনিক ও বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস ও ট্রাকের কেবিন তৈরী হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-২০ আসনের জাতীয় সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
(ডিসিপি/এসপি/অক্টোবর ৩১, ২০২১)
পাঠকের মতামত:
- আগামী ১৬ নেভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








