E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় জাতীয় হেল্প লাইনে খাদ্য সহায়তা পেয়েছে আরও ২০০ দুঃস্থ পরিবার

২০২১ নভেম্বর ০১ ১৬:৩৬:৫১
আগৈলঝাড়ায় জাতীয় হেল্প লাইনে খাদ্য সহায়তা পেয়েছে আরও ২০০ দুঃস্থ পরিবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় হেল্প লাইন ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সরকারী খাদ্য সহায়তা চাওয়া উপজেলার ২শ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, আলু ২ কেজি এবং ১টি সাবান।

দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক।

প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, জাতীয় দুর্যোগসহ করোনা কালীন সময়ে দুঃস্থ, অসহায় গরীর পরিবার সদস্যরা খাদ্য সংকট থকে উত্তরনের জন্য জাতীয় হেল্প লাইন ৩৩৩কল সেন্টারে ফোনের মাধ্যমে সহায়তা চাওয়ায় তাদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন সরকার।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test