E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

২০২১ নভেম্বর ০১ ১৬:৫৯:২৮
বরিশালে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আগামী অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে সামনে রেখে বরিশালের তিনটি উপজেলার ১২টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রার্থীরা প্রতীক নিয়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যানরা সুষ্ঠ নির্বাচনের অন্তরায় হয়ে দাড়িয়েছে।   

পাড়া-মহল্লার গুরুত্বপূর্ণস্থান সহ হাট-বাজার ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার ও ব্যানারে। ভোটগ্রহণের সময় ঘনিয়ে আসায় নির্বাচনী প্রচার-প্রচারনার পাশাপাশি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে প্রতিটি ইউনিয়নে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। পোষ্টার, মাইকিং, পথসভা, গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি ওয়ার্ড। প্রার্থী ও তাদের সমর্থকরা দিনরাত সমানতালে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে গণসংযোগ চালাচ্ছেন।

অপরদিকে জেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী সাত ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া ইউনিয়নগুলোর সাধারণ ও সংরক্ষিত আসনের অধিকাংশ ইউপি সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, চেয়ারম্যান বিনা প্রদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় এখন সদস্য পদে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কৌশলে প্রভাব বিস্তার করছেন। কোথাও কেথাও নিজেরে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটারদের বলে দিচ্ছেন। দলীয় নির্দেশ অমান্য করে এমন হীন কাজ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক এক নেতা ও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত এক চেয়ারম্যান। একারণে নির্বাচনী মাঠে অনেকটা উত্তাপ ছড়িয়ে পরার পাশাপাশি ক্ষমতাসীন দল ও প্রার্তীদের মধ্যে কোন্দল বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে (জাতীয় নির্বাচনে) যার চরম প্রভাব পরার আশংকা দেখা দিয়েছে। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করার জন্য প্রার্থীরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় পাঁচজন চেয়ারম্যান নির্বাচিত হওয়া সত্বেও আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও ১৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অতীতের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের দিন রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে একটি বিশেষ মহল সংঘাতের সৃষ্টি করে কেন্দ্র দখলের পর তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট পিটিয়ে নিয়েছে। এবারও ওই মহলটি পূর্বের ধারা অব্যাহত রাখতে নানা অপতৎপরতা শুরু করেছে।

সুষ্ঠ নির্বাচনের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যানগন নির্বাচনের দিন নিরপেক্ষতা বজায় রাখলেই স্বাভাবিক ভোট গ্রহন সম্ভব হবে বলে জানিয়েছেন বিভিন্ন ইউনিয়নের ভোটার ও প্রার্থীরা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ছয়টি ইউনিয়ন, বানারীপাড়া উপজেলার একটি এবং আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে সাত ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থীসহ ১২টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের ৪১০ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test