১৬ বছরেও সংস্কার হয়নি আবাসন প্রকল্পের ঘর!
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ শ্লোগানটি আবাসন প্রকল্পে খোঁদাই করে বাঁধানো থাকলেও নির্মাণের ১৬ বছর পরেও জেলার গৌরনদী পৌরসভার বড় কসবা আবাসন প্রকল্পটি এখন পর্যন্ত সংস্কার করা হয়নি।
ফলে আবাসন প্রকল্পের শতাধিক বসতঘরগুলো এখন বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। প্রতিটি ঘরের চালার নিতে বৃষ্টির পানি থেকে রেহাই পেতে অধিকাংশ বাসিন্দারা পলিথিন টানিয়েছেন। যাদের পলিথিন কেনার সামার্থ নেই তারা টিনের চালার ছিদ্রের নিচে পাতিল পেতে রেখেছেন। সবমিলিয়ে ওই আবাসনে বসবাসরত একশ’ পরিবারের প্রায় সাতশ’ সদস্যদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ভূক্তভোগীরা জরুরি ভিত্তিতে আবাসন প্রকল্পটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার সকালে সরেজমিনে জানা গেছে, ২০০৫ সালে গৌরনদী পৌরসভার টরকী বন্দর সংলগ্ন পালরদী নদীর পূর্ব পাড়ে বড় কসবা আবাসন প্রকল্পটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে প্রকল্পটি উদ্বোধণ করেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। শুরু থেকেই আবাসনটিতে শতাধিক পরিবার বসবাস করে আসছেন।
আবাসন প্রকল্পের সভাপতি আবুল কাসেম সরদার জানান, ২০০৫ সালে প্রকল্পের বসতঘরগুলো নির্মাণের পর থেকে অদ্যবধি কোন সংস্কার না করায় ঘরগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আবাসনের প্রতিটি ঘরে টিনের চালায় অসংখ্য ছোট-বড় ছিদ্র হয়ে গেছে। ফলে একদিকে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে যেমন রাতের চাঁদ দেখা যায়, তেমনি বর্ষা মৌসুমে বৃষ্টি নামলেই ঘরের আসবাবপত্র ভিজে একাকার হয়ে যাচ্ছে। তিনি বলেন, বৃষ্টির পানি থেকে ঘরের মালামাল রক্ষায় অধিকাংশ পরিবার চালের টিনের নিচে পলিথিন টানিয়েছেন। এছাড়া যাদের পলিথিন ক্রয়ের সামার্থ নেই তারা টিনের ছিদ্রের নিচে সিলভারের পাতিল পেতে পানি আটকাচ্ছেন। ইতোমধ্যে অনেক ঘরের টিনের বেড়া ও বাথরুমের চালা খসে পরেছে। আবাসনের একমাত্র কবরস্থানটি পালরদী নদীর ভাঙনের কবলে পরেছে। একমাত্র মসজিদের চুনকাম খসে পরতে শুরু করেছে।
অপরদিকে আবাসন প্রকল্পে স্থায়ীভাবে কোন স্কুল নির্মিত না হওয়ায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে আবাসনের কোমলমতি শিশুরা। দীর্ঘদিন আবাসনের জরাজীর্ণ কমিউনিটি সেন্টারটিতে অস্থায়ী স্কুল পরিচালনা করা হলেও অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় কমিউনিটি সেন্টারের স্কুলটিও বন্ধ রয়েছে।
আবুল কাসেম সরদার আরও জানান, টরকীর চর থেকে আবাসন কেন্দ্রে যাতায়াতের জন্য একমাত্র সড়কটি দীর্ঘবছর যাবত বেহাল অবস্থায় রয়েছে। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা থেকে আবাসন প্রকল্পের বাসিন্দারা বঞ্ছিত রয়েছেন। এ আবাসন প্রকল্পে বসবাসরত ভূমিহীন অধিকাংশ পরিবারের গৃহকর্তা রিকসা ও ভ্যান চালিয়ে, দিনমজুরী করে কিংবা ভ্রাম্যমান হকার হিসেবে উপার্জন করে কোন একমতে, যেমন নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় সংসার পরিচালনা করছেন। আবাসনের সমস্যাগুলো জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জনকণ্ঠকে বলেন, ইতোমধ্যে আবাসন কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। আবাসনের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করা হয়েছে।
(টিবি/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘নিজামী-সাঈদী সংসদে কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি’
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘সামরিক সরকার দেয়াল থেকে রাজনৈতিক স্লোগানসমূহ মুছে ফেলার নির্দেশ দেয়’
- রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
- কাপ্তাইয়ে ঝড়ে উপড়ে পড়ল গাছ, দুই বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা
- তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামির মামলা
- কানাইপুরের কাশিমাবাদ-কানাইডাঙ্গি গ্রামে যা ঘটেছিল
- সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
- দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
- ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
- মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- বাড়িঘর ভাঙচুর শেষে একই পরিবারের চার নারীসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার
- ঐতিহাসিক চিৎমরম বিহারে ধর্মীয় আচারে শামিল সন্তু লারমা
- দৌলতদিয়ায় এক পাঙাস ৭১ হাজারে বিক্রি
- সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
- মুন্সীগঞ্জে দেহ ব্যবসার অভিযোগে ৯ নারী আটক
- বঙ্গবন্ধুর মতোই সাহসী: এক অবিনাশী যৌবনের নাম শেখ জামাল
- কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা
- গোপালগঞ্জে বাল্যবিয়ে, বরকে জেল ও জরিমানা
- ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার
- পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান এমপি
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
-1.gif)








