রাজাকারের তালিকায় নাম থাকায় ঈশ্বরগঞ্জে জাপা নেতা লাঞ্ছিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রণীত রাজাকারের তালিকায় নাম থাকার অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ লাঞ্ছিত হয়েছেন। সোমবার উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল ছিল উপজেলা পরিষদের মাসিক সভার নির্ধারিত দিন। সভায় ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের পক্ষে প্রতিনিধিত্ব করতে আসেন নুরুল ইসলাম খান সুরুজ। সভা চলাকালীন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান রাজাকারের তালিকায় নাম থাকা ব্যাক্তিকে নিয়ে সভা না করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
এসময় সভায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে নুরুল ইসলাম খান সুরুজ সভাস্থল থেকে বের হয়ে উপজেলা গেটের কাছে আসলে ‘ বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ বলে কতিপয় যুবক শ্লোগান দেয়। পরে বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠলে শ্লোগানদাতারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জামা-কাপড় ছিঁড়ে ফেলে ।
এ ব্যাপারে জানতে চাইলে নুরুল ইসলাম খান সুরুজ জানান, ভুলবশত রাজাকারের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি জানতে পেরে তালিকা প্রণয়নকারীদের জানালে তারা আামার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকা পুনরায় তৎকালীন ইউএনও বরাবর জমা দেন । আমি ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি। চাকরিজীবনে আমি আওয়ামী লীগ সমর্থিত ট্রেড ইউনিয়ন করেছি। যুবলীগের কতিপয় উত্তেজিত কর্মীরা আমাকে লাঞ্ছিত করে আমার জামা-কাপড় ছিঁড়ে ফেলে । আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন নুরুল ইসলাম খান সুরুজের বক্তব্য অস্বীকার করে বলেন, যুবলীগ কর্মীদের বিরুদ্ধে লাঞ্ছিত করার আনীত অভিযোগ সত্য নয়। উপরন্তু আমি তাকে উত্তেজিত যুবকদের কবল থেকে রক্ষা করে নিরাপদে বাসায় যেতে সহায়তা করেছি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, আমার জানামতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ^রগঞ্জ উপজেলা থেকে ২০১৭ সালে প্রেরিত রাজাকারের তালিকা দীর্ঘ যাচাই-বাছাই শেষে ২০২০ সালে চূড়ান্ত করে । সেই তালিকায় নুরুল ইসলাম খান সুরুজের নাম রয়েছে। আমি শহীদ পরিবারের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সভাটি রাজাকার ব্যতিরেকে করার প্রস্তাব করেছিলাম।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল বলেন, আমি জানি নুরুল ইসলাম খান সুরুজ ছাত্রজীবনে ছাত্রলীগ করত। এখন কীভাবে তার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত হলো বিষয়টি আমার জানা নেই। আমি মনে করি এটা এক ধরণের রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. হাফিজা জেসমীন বলেন, সভা শুরু হলে বিষয়টি উত্থাপিত হলে নুরুল ইসলাম খান সুরুজ সভাস্থল ত্যাগ করেন ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুমন বলেন, উপজেলা পরিষদের মাসিক সভায় তিনি সদস্য নন । রাজাকারের তারিকায় নাম থাকার বিষয়টি গত সপ্তাহে তিনি নিজেই আমাকে অবহিত করেন। এ বিষয়ে নুরুল ইসলাম খান সুরুজ সভায় কিছুু বলতে চাইলে পরিবেশ শান্ত রাখার স্বার্থে তাকে বক্তব্য না রাখতে বলা হয় তারপর তিনি সভাস্থল ত্যাগ করেন ।
(এন/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








