নিষেধাজ্ঞা খারিজ, ১২ বছর পর মুক্ত ওয়াসার জমি
চট্টগ্রাম প্রতিনিধি : প্রায় ৯ কোটি লিটার পানি উৎপাদনকারী বহাদ্দারহাটস্থ চট্টগ্রাম ওয়াসার কালুরঘাট আইরন রিমুভাল প্ল্যান্ট (আই আর পি) এর সুরক্ষায় সীমানা প্রাচীর নির্মাণে আর কোন আইনি প্রতিবন্ধকতা নেই। দীর্ঘ ১২ বছর যাবৎ আইনি জটিলতায় আটকে ছিলো উক্ত প্ল্যান্টে সুরক্ষিত সীমানা প্রাচীর নির্মাণ। পানির বিশুদ্ধতা ও নিরাপত্তা রক্ষা করা ছিলো অধিক ঝুঁকিপূর্ণ।
এক যুগ পর বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশিষ্ট মানবাধিকার সংগঠনের আইনজীবী জিয়া হাবীব আহ্সান ও মোহাম্মদ জিয়া উদ্দিন (আরমান)।
গতকাল বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ মোঃ খাইরুল আমিনের আদালত চট্টগ্রাম চান্দঁগাও এলাকার মোঃ শওকত ইকবাল চৌধুরী আবেদনের প্রেক্ষিতে ৮৭/২১ মামলায় নিষেধাজ্ঞার এ আবেদন শুনানী শেষে খারিজ করে দেন।
ঘটনা সূত্রে জানা যায়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) আরসিসি পিলার স্থাপন পূর্বক সীমানা নির্ধারণ করে দখলস্থিত থাকে বহুদিন। অথচ প্রায় ৫২ বছর যাবত ওয়াসা উক্ত প্ল্যান্ট হতে সুপেয় পানি পুরো চট্টগ্রাম শহরে সরবরাহ করে আসছে।
১৯৬৯ সালের একটি মামলায় ওয়াসা ওই সম্পত্তি পেয়ে বিএস ১৩ নম্বর খতিয়ানের মালিকানা ও দখল অর্জন করে।
বিভিন্ন সরকারি সংস্থা প্ল্যান্টটি পরিদর্শন করে প্ল্যান্টের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর নির্মাণের উপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী বাদী মোঃ শওকত ইকবাল চৌধুরী ওয়াসার বিরুদ্ধে ইতিপূর্বক ফৌঃ কাঃ বিধির ১৪৫ ধারায় এডিএম আদালতে ফৌজদারী মিছ মামলা নং ৮৭৭/১০ দায়ের করলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়।
আদালতের নির্দেশে এ.সি ল্যান্ড চান্দগাও সার্কেল সরেজমিন স্কেচ ম্যাপসহ তদন্ত প্রতিবেদন দাখিল করলে তাতে দেখা যায়, সেখানে বাদীর কোন স্বত্ব দখল ও মালিকানা নেই। ওয়াসার উক্ত প্ল্যান্টের পাশে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এর অধিগ্রহণকৃত রাস্তা বিদ্যমান। ওয়াসা ও সি.ডি.এ-এর রাস্তার মাঝখানে বাদীর কোন জমি না থাকা সত্ত্বেও উক্ত মামলা দায়ের করায় তা খারিজ করা হয়।
বারবার মামলার গ্যাড়াকলে পরে ১২ বছর যাবৎ জনস্বার্থে ওয়াসার উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয়। ফলে ৯ একর ২৩ কাঠা জায়গার উপর গড়ে ওঠা বিশাল সুপেয় পানির প্ল্যান্ট নিরাপত্তাহীন হয়ে পড়ে। প্ল্যান্টের পানিতে কেউ নাশকতা চালাতে বিষ প্রয়োগের সম্ভাবনাও কম ছিল না।
সবকিছু বিবেচনায় গত ২৭ অক্টোবর উভয় পক্ষের শুনানী ও আর্জি, আপত্তি, দলিল পত্রাদী পর্যালোচনা পূর্বক আদেশে ওয়াসার বিরুদ্ধে আনীত বাদীর নিষেধাজ্ঞার দরখাস্ত খারিজ করে দেন।
ওয়াসার পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী জিয়া হাবীব আহ্সান, অ্যাডভোকেট এ এইচ এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ হাসান আলী, অ্যাডভোকেট শফিউল আলম ও বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জয় ভট্টাচার্য ও তাঁর সহযোগীবৃন্দ প্রমূখ।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘যেহেতু বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার জন্য কর্তৃপক্ষ আইনজীবীদের দায়িত্ব দিয়েছেন, আজ আইনই এর সমাধান করেছে। তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম নগরের মানুষ যাতে সুপেয় পানি পেতে কোনো ধরনের বেগ পেতে না হয়, আমি সব সময় তাই চেষ্টা করেছি।’
(জেজে/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








