ভৈরবে জন্ম নিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি
মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : দেশের সকল মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনতে সরকার চালু করেছে জন্ম নিবন্ধন কার্যক্রম। প্রথমে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হতো। বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের সনদ প্রদান করা হয়। তবে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ অনলাইন ভিত্তিক হবার পরই শুরু হয়েছে সীমাহীন দুর্ভোগ। বেশির ভাগ ক্ষেত্রেই বাংলায় লেখা তথ্যাদি অনলাইনে আপলোড করে রাখা হয়েছে। তবে ওই সব তথ্য ইংরেজিতে না থাকায় তা সংশোধন করতে বলা হচ্ছে। এ ক্ষেত্রে জটিল আরো বেশি। অনলাইনে কোন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলেই চাওয়া হচ্ছে তার পিতা ও মাতার জন্ম সনদ। এ ক্ষেত্রে পাওয়া গেছে অনেক অসঙ্গতি।
বাবা ও মায়ের জন্মনিবন্ধনের সাথে সন্তানের জন্মনিবন্ধন মিল না থাকলে আগে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সংশোধন করতে হচ্ছে। পরে সন্তানের জন্মনিবন্ধনের নামে, জন্ম তারিখে বা পিতা-মাতার নাম ভুল থাকলে সংশোধন করতে হচ্ছে। আর জন্মনিবন্ধন সনদের এইসব তথ্য ভুলের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ভৈরব পৌর এলাকার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ। সনদের ভুল সংশোধন করতে ভৈরব পৌর মাতৃসদনে গিয়েও নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান সেবাগ্রহীতারা।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি (শিক্ষার্থী পরিচয় পত্র) তৈরির লক্ষ্যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ ও পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ অনলাইন ভেড়িফাই কপিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়। কিন্তু জন্ম নিবন্ধন অনলাইনে খোঁজতে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। আবার অনেকের মূল জন্ম সনদের সঙ্গে অনলাইন জন্ম সনদের হুবাহুব মিল নেই। এ কারণে অনেক ছাত্র-ছাত্রীকে ইউনিক আইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশেষ করে ১৮-২০ বছরের ভেতর যাদের বয়স। যারা এখনো ন্যাশনাল আইডি কার্ড পাননি। তাদের বিভিন্ন কাজের জন্য জন্ম নিবন্ধনের ওপরই নির্ভর করতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অনেকগুলো জন্ম সনদ মাতৃসদনে জমা পড়েছে। তার মধ্যে দু-চারটির তথ্য সঠিক এবং বাকি সব অনলাইনে থাকলেও তার নাম, পিতার নাম, জন্ম তারিখ অথবা নিবন্ধন নম্বর ১৫ সংখ্যা হিসেবে অনলাইনে আপলোড রয়েছে। তবে তা সঠিক নয়। এ কারণে অনেকেই জন্ম নিবন্ধন সনদের ভুল সংশোধন করতে ভিড় জমাচ্ছেন পৌর মাতৃসদনে। আর এর জন্য সেবাগ্রহীতাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
এদিকে, কারও নাম সহজে সংশোধন করা গেলেও জন্ম তারিখের বেলায় হচ্ছে সমস্যা। কাগজ পত্রের তালিকায় এসএসসি সনদের কথা বলা হলেও যাদের বয়স ১৫ বছরের কম তাদের এসএসসি সনদ দাখিল করা অসম্ভব। যাদের শিক্ষাগত সনদ রয়েছে তাদের অনেকের বয়স সংশোধন করতে গিয়ে দেখা গেছে একাডেমিক সনদে যে বয়স রয়েছে তার পূর্বে জন্ম সনদ নিবন্ধিত হয়েছে। যে কারণে বয়স সংশোধন করতে অনেকেই পড়ছেন বিপাকে।
জিল্লুর রহমান মহিলা কলেজের এক শিক্ষার্থীর পিতা মহরম আলী বলেন, আমার মেয়ের জন্ম সনদে ভুল রয়েছে। এটি নজরে আসার পর এখন সংশোধনের জন্য আবেদন করি। আবেদনের সময় সাথে আরো বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়। যদি ডকুমেন্ট মিল না থাকলে তাহলে আবেদন নাকি বাদ হয়ে যায়। তাই সকল কাগজ মিল রেখে সংশোধন করতে হচ্ছে, না হলে সামনে বিপাকে পড়তে হবে।
জন্ম নিবন্ধন সংশোধন করতে আসা ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের শিক্ষার্থীর অভিভাবক দুধ মিয়া বলেন, যখন জন্ম নিবন্ধন তথ্য সংগ্রহ করা হয়েছে তখন অনেক অনভিজ্ঞ লোক দিয়ে এ জরিপ করানো হয়েছে। তাই অনেকের নামের শুদ্ধ বানান বা জন্ম তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারেনি। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করে একই বাড়িতে বসে আশপাশের কয়েক বাড়ির তথ্য সংগ্রহ করার কারণে এ ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। জন্ম সনদে ভুলের কারণে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
এছাড়া আরেক অভিভাবক হোসাইন সোহরাব বলেন, আমার ভাগিনীর জন্ম নিবন্ধন ডিজিটাল করতে মাতৃসদনে আবেদন জমা দেওয়া হলে অনলাইনে দেখা যায়, ১৯৯৩ সাল দেওয়া কিন্তু কাগজে ২০০৮ সাল দেয়া। তাদের ভুলের কারণে আমাদের এখন ভোগান্তিতে পরতে হচ্ছে। এর সমস্যার জন্য বার বার মাতৃসদনে এসেও এই সমস্যা সমাধান পাচ্ছি না।
ডিজিটাল করতে অনেক হয়রানি হতে হচ্ছে। স্কুল থেকে ডিজিটাল জন্ম নিবন্ধন জমা দেওয়ার জন্য বলছে। এখন সনদ ডিজিটাল করার সময় আবেদন পত্রের সাথে আসল জন্ম নিবন্ধন নিয়ে গেছে। এখন স্কুলে কাগজ জমা দিতে বার বার বলতেছে। কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন না পাওয়ায় জমা দিতে পারতেছি না। এমনকি কয়েকবার মাতৃসদনে পুরোনো জন্মনিবন্ধনটাও পাচ্ছি না। অনেক হয়রানি হতে হচ্ছে। পৌর এলাকার এক ভুক্তভোগী বলেন, একটি নতুন জন্ম সনদ তৈরী বা ভুল সংশোধন করে তা হাতে পেতে তাদের এক মাসেরও অধিক সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে তারা সময় মত তাদের কাজ করতে পারছেন না। এছাড়া কোনও ব্যক্তির মৃত্যু সনদ তৈরি করতে গেলেও জন্ম সনদের প্রয়োজন হচ্ছে। জন্ম সনদ না থাকলে নতুন করে অনলাইনে আবেদন করতে হয়। এগুলো পেতে দিনের পর দিন এমন কী মাসের পর মাসও লেগে যাচ্ছে। তারা মনে করেন বিষয়টি আরো সহজিকরণ করা প্রয়োজন। তা না হলে থামবেনা এই দুর্ভোগ।
এছাড়া ভোক্তভোগীরা বলেন, বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ তৈরির কারণে সমস্যা বেশি হচ্ছে। নিবন্ধন তৈরির প্রক্রিয়াটা ভৈরব পৌরসভার অধীনে থাকলে জনগণের ভোগান্তি অনেক কম হতো। কিন্তু কিশোরগঞ্জ থেকে হয়ে আসার কারণে সময় ও ঝামেলা বেশি হচ্ছে।
জানা গেছে, কিশোরগঞ্জের ডিডিএলজি পৌরসভাগুলোর নিয়ন্ত্রণ করায় জন্ম নিবন্ধন সংশোধন, ডিজিটাল বা নতুন যাই করা হোক পৌর মাতৃসদনে আবেদন করার পর কিশোরগঞ্জ থেকে কাগজগুলো হয়ে আসতে এক সপ্তাহ থেকে তিন-চার মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। যার কারণে এই সমস্যা আরো তীব্র হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জন্ম নিবন্ধন পাওয়ার পর অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরণের ভুল রয়েছে। সেই ভুল সংশোধন করতে গেলে আরও সময় লেগে যায়। এ কারণে পৌর এলাকার মানুষকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। পৌর এলাকার সেবাগ্রহীতা শুধু একটি নাম সংশোধনের জন্য যে জায়গায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে ওই জায়গায় জন্ম নিবন্ধনের সকল কাজ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে হওয়ায় ইউনিয়নবাসী কোনো ভোগান্তি ছাড়াই সমাধান করতে পারছে।
এ ব্যাপারে পৌর স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরিচয় পত্র তৈরির জন্য স্কুল-কলেজগুলোতে ডিজিটাল জন্মসনদ চেয়েছে। যার কারণে এনালগ জন্ম নিবন্ধনগুলোকে ডিজিটাল ও ভুল সংশোধন করার জন্য মানুষ মাতৃসদনে ভীড় করছে।
জন্ম সনদগুলো ঠিক হয়ে আসতে ১৫ থেকে ২০ দিন এমনকি মাস খানিক গেলে যেত এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতো দিন জন্মনিবন্ধনের কাজগুলো কিশোরগঞ্জ ডিডিএলজি অধীনে হয়ে থাকত যার কারণে দেরি হত। এই সমস্যা সমাধান হয়েছে এখন থেকে ভৈরব উপজেলা অধীনে কাজগুলো সম্পন্ন হবে। যদি সার্ভার এর কোনো সমস্যা না হয় তাহলে এখন থেকে আর সেবাগ্রহীতাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না এবং তাদের ভোগান্তি কমবে।
(এম/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
২২ সেপ্টেম্বর ২০২৬
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
-1.gif)








