অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা
বরিশালে হাতুড়ি পেটায় ১০ হাফেজ আহত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষক কর্তৃক কেতাব বিভাগের ছাত্রদের ব্যঙ্গ করে ডাকা ও অসদাচরনের প্রতিবাদ করায় এক শিক্ষককে অবরুদ্ধ, মুহতামিমকে লাঞ্ছিত ও কেতাব বিভাগের ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় হাতুড়ি পেটায় ১০ জন হাফেজ আহত হয়েছে। গুরুত্বর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী উলূমে দীনিয়া কওমী মাদ্রাসায়।
মাদ্রাসার প্রত্যক্ষদর্শী শিক্ষক ও আহত ছাত্ররা জানান, মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক হাফেজ মানিক বেপারী প্রায়ই ব্যঙ্গ করে কেতাব বিভাগের ছাত্রদের ডাকেন এবং অসদাচরন করে আসছিলেন। ছাত্ররা এর প্রতিবাদ করায় শিক্ষক মানিক বেপারী ক্ষিপ্ত হয়ে অতিসম্প্রতি কেতাব বিভাগের ছাত্র মোঃ শাহ্জালাল ও মোঃ মাহামুদকে পিটিয়ে আহত করে। এ ঘটনার বিচারের দাবিতে অন্যান্য শিক্ষার্থীরা সোমবার সকালে মাদ্রাসার মুহ্তামিম মুফতি হাফেজ আমিনুল ইসলামের কাছে যায়। বিচার দেয়ার কারণে শিক্ষক মানিক বেপারী ক্ষিপ্ত হয়ে ওইদিন দুপুরে ক্লাস রুমে ঢুকে কেতাব বিভাগের ছাত্র রফিকুল ইসলাম ও মাহামুদ হোসেনকে পিটিয়ে আহত করে। এসময় কেতাব বিভাগের অন্যান্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শিক্ষক মানিককে ধাওয়া করে। এসময় শিক্ষক মানিক দৌঁড়ে মাদ্রাসার মুহতামিমের কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রাখেন।
আহত শিক্ষার্থীরা আরও জানান, এ ঘটনায় কেতাব বিভাগের ছাত্ররা বিচারের দাবি করে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার বাড়িতে যায়। এসময় শিক্ষক হাফেজ মানিক ও তার মামা জাফর প্যাদার নেতৃত্বে বহিরাগত ১৫/২০জন যুবক হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে ছাত্রদের জঙ্গি অপবাদ দিয়ে অর্তকিতভাবে হামলা চালায়। এসময় হাতুড়ি পেটায় কেতাব বিভাগের ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ আবু ইউসুফ, হাফেজ সোয়াইব, হাফেজ হোসেন, হাফেজ মোঃ হাসানউদ্দিন, হাফেজ হাবিবুল্লাহসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুত্বর আহত হাফেজ জাহিদুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় শাহজাহান প্যাদা বাড়িতে ছিলেন না। এ ঘটনায় কেতাব বিভাগের ছাত্র হাফেজ মোঃ সোয়াইব বাদি হয়ে সোমবার দিবাগত রাত দশটার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক হাফেজ মানিক বেপারী বলেন, কেতাব বিভাগের দুই ছাত্র বেয়াদবী করার কারণে তাদের বকাঝকা করা হয়েছে। মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি ছাত্রদের দিয়ে নানা অপবাদ রটিয়েছে।
মাদ্রাসার মুহ্তামিম মুফতি আমিনুল ইসলাম বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার নির্দেশে মঙ্গলবার দুপুরে কেতাব বিভাগের ক্লাস অনির্র্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, একটি মহল আমাকে ও কেতাব বিভাগের ছাত্রদের জঙ্গি বানানোর হুমকি দিয়েছে। এমনকি সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মাদ্রাসার কম্পাউন্ডে স্থানীয় আজিজ বেপারী আমাকে লাঞ্ছিত করেন। মুহ্তামিম বলেন, সভাপতির নির্দেশে পুরো ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক শওকত হোসেনকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, সোমবার রাতে অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- ‘নিজামী-সাঈদী সংসদে কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি’
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘সামরিক সরকার দেয়াল থেকে রাজনৈতিক স্লোগানসমূহ মুছে ফেলার নির্দেশ দেয়’
- রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
- কাপ্তাইয়ে ঝড়ে উপড়ে পড়ল গাছ, দুই বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা
- তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামির মামলা
- কানাইপুরের কাশিমাবাদ-কানাইডাঙ্গি গ্রামে যা ঘটেছিল
- সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
- দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
- ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
- মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- বাড়িঘর ভাঙচুর শেষে একই পরিবারের চার নারীসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার
- ঐতিহাসিক চিৎমরম বিহারে ধর্মীয় আচারে শামিল সন্তু লারমা
- দৌলতদিয়ায় এক পাঙাস ৭১ হাজারে বিক্রি
- সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
- মুন্সীগঞ্জে দেহ ব্যবসার অভিযোগে ৯ নারী আটক
- বঙ্গবন্ধুর মতোই সাহসী: এক অবিনাশী যৌবনের নাম শেখ জামাল
- কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা
- গোপালগঞ্জে বাল্যবিয়ে, বরকে জেল ও জরিমানা
- ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার
- পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান এমপি
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
-1.gif)








