সিংড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের কর্মীকে প্রাণনাশের হুমকি চেয়ারম্যানের, কল রেকর্ড ফাঁস
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা করায় প্রতিপক্ষের কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন। ভূক্তভোগী ঐ কর্মীর নাম মো. আহাদ আলী সিদ্দিক। সে তেমুখ নওগাঁ গ্রামের আবুল কাশেমের পুত্র এবং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের কর্মী। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। সিংড়া থানার জিডি নম্বর ৪৯, তাং-০১.১১.২১ইং।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ। তাঁর পক্ষে প্রচারণা করেন আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিক। গত রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোন থেকে আওয়ামী লীগ কর্মীকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন চেয়ারম্যান। এ সংক্রান্ত কথোপকথনের একটি কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে এসে পৌঁছেছে। কল রেকর্ডে শোনা যায় তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৫ মিনিট ৫ সেকেন্ডের কল রেকর্ডের এক পর্যায়ে ঐ কর্মীকে মেরে মাছ দিয়ে খাইয়ে দেয়ার হুমকিও দেন মিনহাজ চেয়ারম্যান।
গত ১৮ সেপ্টেম্বর তাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার চালানোর সময় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুকুল হায়দার বাবু’র মোটরসাইকেলবহরে হামলার অভিযোগ উঠেছিল মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে। এতে মুকুল হায়দার বাবুসহ তাঁর পাঁচ কর্মী-সমর্থক আহত হয়েছিল। আহত মুকুল হায়দার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি। আহত মুকুল হায়দারকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হয়। এ কল রেকর্ডে মুকুল হায়দারকে মারপিটের কথা অকপটে স্বীকার করেন মিনহাজ উদ্দিন। আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিককে মিনহাজ উদ্দিন বলেন রক্তের ভাই বাবু মাষ্টারকেও ছাড় দেইনি। মেরে দহতে ফেলে মাছ দিয়ে খাইয়ে দেবো। ভালো হয়ে যা।
ভূক্তভোগী আহাদ আলী সিদ্দিক বলেন, মিনহাজ চেয়ারম্যান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বর্তমানে আমি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার নিরাপত্তাসহ সুবিচার চাই।
তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বলেন, মুঠোফোনে হুমকি বা থানায় জিডির বিষয়ে আমার কিছুই জানা নাই।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মুঠোফোনে হুমকির ঘটনায় জিডি গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমতি পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(চেয়ারম্যানের ছবি ও কল রেকর্ড সংযুক্ত)
(এম/এসপি/নভেম্বর ০৩, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








