গলাচিপায় বিউটি রানী হয়রানী মামলার শিকার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বিউটি রানী দেবনাথকে হয়রানী মামলা করেছে প্রতিপক্ষ সূচিত্রা রানী শীল। বিউটি রানী দেবনাথ হচ্ছেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের অমূল্য দেবনাথের কন্যা।
বিউটি রানী জানান, দীর্ঘ ৭ বছর পূর্বে অতুল শীলের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করি। আমি আমার ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলন করলে প্রতিপক্ষরা রাতের আঁধারে আমার ঘর ভেঙ্গে দেয়। তারা আমার নামে হয়রানীমূলক একাধিক মামলা করে। গত ২১/০২/২০২১ ইং তারিখে গলাচিপা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানী মামলা দায়ের করে প্রতিপক্ষরা। যার মামলা নং- ১০৭/২১। আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা দায়ের করে আমার জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে। আদালত মামলাগুলো আমলে নিয়ে আমাকে মামলা থেকে অব্যহতি দেয়। আমি একজন স্বামী পরিত্যক্তা নারী। আমাকে ওরা বাঁচতে দিবে না। আমি বাঁচতে চাই। উলানিয়া লঞ্চঘাটে আমার একটি চায়ের দোকান আছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আমার আকুতি ঘটনাস্থল পরিদর্শন করে কাগজপত্র যাচাই বাছাই করলে সুষ্ঠ সমাধান পাব বলে আমার বিশ্বাস। বিউটি রানী আরও বলেন, আমি একজন গরিব মানুষ। আমি একজন অসহয় নারী। আমার পক্ষে মামলা করা এবং চালানো দুটোই কষ্টকর। আমি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন মহলের হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে জমির মালিক অতুল শীলের কাছে জানতে চাইলে তিনি জানান, ২ শতাংশ জমি বিউটি রানীর কাছে আমি বিক্রয় করি এবং আমার সর্বপ্রথম দলিল তাকেই দেই। এ বিষয়ে সূচিত্রা রানীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মো. জসিম হাওলাদার বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বসা হলেও দু’পক্ষকে কেউই মানাতে পারেনি। বর্তমান ইউপি সদস্য মো. আলমগীর মুন্সি বলেন, দু’পক্ষের অচলনামা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে সূচিত্রা রানী ইউনিয়ন পরিষদের শালিসি অমান্য করে নির্বাহী আদালতে মামলা করেছে।
রতনদী তালতলী ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, দু’পক্ষের অচলনামা প্রায় দেড় বছর আগে রাখা হয়েছে। দুইপক্ষ একত্রিত হয়ে পরিষদে কখনো না আসায় শালিসি করা হয়নি। শুনেছি সূচিত্রা রানী নাকি আদালতে বিউটি রানীর নামে মামলা করেছে।
(এসএকে/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








