উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। তিনি বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই এই উন্নয়ন দেশজুড়ে ছড়িয়ে গেছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। এজন্য ১১ নভেম্বর ডাকুয়া ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিশ্বজিৎ রায়কে ভোট দিয়ে উন্নয়নকে আরো জোরালো করতে হবে।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় আটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভায় তিনি এসব কথা বলেন। এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। গ্রামে পৌঁছে গেছে ডিজিটালের ছোঁয়া। এই ইউনিয়নের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সেখানে বিনামূল্যের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘শহর থেকে গ্রাম পর্যন্ত স্কুলের ছেলেমেয়েদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। উপবৃত্তির টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিশু খাদ্য ভাতা সব এখন মোবাইলে দেওয়া হচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু উজ্জল বোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা গাজী, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী বিশ্বজিৎ রায় প্রমুখ।
(এসডি/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








