বড়াইগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি থাকায় একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ওই ইউনিয়নের নগর গ্রামে অবস্থিত দীর্ঘ ১০ বছরের পুরানো জেড.কে.এস ব্রিকস্ নামে ইটভাটাটি পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করলে পরিবেশ অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি থাকার কারণ দেখিয়ে ছাড়পত্র দেয়নি। ফলে সম্প্রতি ইটভাটাটি বন্ধ রয়েছে। এছাড়া স্থানীয় কৃষকেরাও ওই ইটভাটা সংলগ্ন জমিতে ফসল ও বাড়ীর অন্যান্য গাছপালা ক্ষতি হচ্ছে মর্মে অভিযোগ দায়ের করলে পরিবেশ অধিদপ্তর তা আমলে নিয়ে দ্রুত ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। অধিপ্তরের উপ-পরিচালক মো. মামুনুর রশিদের স্বাক্ষরিত নির্দেশ নামায় ইটভাটার অতি কাছাকাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধনী) ২০১৯ অনুযায়ী বিধি সম্মত না থাকায় ভাটাটি বর্তমান স্থান থেকে উপযুক্ত স্থানে স্থানান্তর করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করে পরিচালনা করার নির্দেশ দেন।
ভাটাটির পরিচালক বার্ণাড গমেজ জানান, এই ভাটাটি আমি প্রকৃত মালিক জাহিদুল ইসলামের কাছ থেকে তিন বছরের জন্য ভাড়া নিয়ে পরিচালনা করে আসছি। দুই বছর পার হওয়ার পার নতুন করে ছাড়পত্রের জন্য আবেদন করলে পরিবেশ অধিদপ্তর এই নির্দেশ প্রদান করেন। গত দুই বছরে উদপাদিত ৩ লক্ষাধিক তৈরী ইট এখনও ভাটায় মজুদ রয়েছে। ভাটা বন্ধ হওয়ার পর মালিককে এ বিষয়ে অবগত করলে তিনি বাকী এক বছরের ভাড়া পরিশোধ করতে বলেন। সরকারী সিদ্ধান্তের কারণে একদিকে ভাটার ভাড়াটিয়া হিসেবে আমি আর্থিকভাবে দারুণ ক্ষতির শিকার হয়েছি। অপরদিকে বাকী এক বছর ভাটা চালাতেই হবে বলে মালিক জোরপূর্বক মজুদকৃত ইট আটকে রেখেছে।
এ ব্যাপারে ভাটার মালিক জাহিদুল ইসলাম জানান, এ ক্ষতির ভাগ আমি নিতে পারবো না। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার ব্যর্থতা তার।
নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আলী সরকার জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করার পর পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয়নি। ইটভাটার মালিক যেহেতু যথাযথ স্থানে ভাটাটি স্থাপন করেননি তাই এই বন্ধ হওয়া ও আর্থিক ক্ষতি হওয়ার দায়ভার তার।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, ভাটার মালিক ও ভাড়াটিয়া দুইজনই এ ব্যাপারে থানাকে অবগত করেছে। এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এডিকে/এসপি/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








