E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাজার পরিদর্শন ও ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা

২০২১ নভেম্বর ০৪ ১৮:৪০:০৩
ফরিদপুরে বাজার পরিদর্শন ও ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলায় হাজী শরীয়তুল্লাহ বাজারের পিঁয়াজ বাজার পরিদর্শন ‌ এবং ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ফরিদপুর এর আয়োজনে মোঃ মাসুদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর ফরিদপুর এর সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল কুমার সাহা, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপপরিচালক (উপ-সচিব) ঢাকা বিভাগীয় কার্যালয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মোহাম্মদ বজলুর রশীদ সভাপতি সরকারি হাজী শরীয়তুল্লা বাজার ব্যাবস্থাপনা কমিটি, মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক, সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটি ও অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজারের উন্নতিকরণ, ব্যবসায়িক সততা এবং সঠিক বন্টন সম্পর্কে আলোচনা করা হয়।

এ ধরনের আলোচনা সভা অব্যাহত থাকলে বাজারে পিঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে সাধারণ জনগণ মনে করে।

(ডিসি/এএস/নভেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test