E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরিষাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

২০২১ নভেম্বর ০৫ ১২:৫৪:৪৮
সরিষাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। সেই সঙ্গে তার কাছ থেকে মাদক পরিবহনের মোটরসাইকেল ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার শিমলা পল্লী পূর্বপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকেগ্রেফতার করা হয়।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি আরও জানান, তার নেতৃত্ব পরিচালিত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা উপস্থিত ছিলেন। এ সময় ওই মাদক কারবারির কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য একান্ন হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি দীর্ঘদিন ধরে সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে মাদক বেচাকেনার স্বীকারোক্তি দিয়েছে বলেও জানান তিনি।

(আরআর/এএস/নভেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test