গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম শহরের শহীদ মঞ্জু সড়ক এলাকায় নিজ বাসায় ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান। গত রোববার (৩১ অক্টোবর) ওই ছাত্রী শিক্ষক রফিকুলের বাসায় প্রাইভেট পড়তে যায়। এসময় শিক্ষক রফিকুল ওই ছাত্রীর শরীর ঘেঁষে বসে তার সাথে অনৈতিক আচরণ করেন। পরে ওই ছাত্রী বাসায় ফিরে পরিবারকে ঘটনা জানালে তার বাবা ওইদিনই বিচার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে ২০১৫ সালের মার্চে মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। ওই বছরই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অপর এক ছাত্রীর সাথে শিক্ষক রফিকুল অশালীন আচরণ করায় ওই ছাত্রীর বাবা বিদ্যালয় থেকে ছাড়পত্র নিয়ে মেয়েকে অন্যত্র ভর্তি করান। এছাড়াও ২০১৮ সালের এপ্রিলে প্রশপত্র ফাঁসের অভিযোগে রফিকুলের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তিনি পার পেয়ে যান।
উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি বলেন, ২০১৫ সালে সহকারি শিক্ষক রফিকুল ইসলাম এক ছাত্রীকে যৌন হয়রানি করায় তার বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছিলাম। ওই সময় যদি কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিত আজ এই ধরণের ঘটনা পুনরাবৃত্তি হত না।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার ফেরদৌস বলেন, স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা শোনেছি। এই ধরণের অভিযোগ শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও উঠেছিল। এসব ঘটনায় বিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরাও বিব্রতবোধ করছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য মোহাম্মদ রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ইউএনও হাসান মারুফ বলেন, স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২১)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








