E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ৪ নম্বর ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

২০২১ নভেম্বর ০৫ ১৮:২৪:২৮
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ৪ নম্বর ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে মাচ্চর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ৪ নং ওয়ার্ড একাদশ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ৭ নং ওয়ার্ড ইউনিয়ন একাদশ।

শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলায় তারা ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন বিদেশি খেলোয়াড় উবাহ।

গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ নবগঠিত জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ আবুল খায়ের মিয়া, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর নির্বাহী সদস্য দীপক মজুমদার, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলিআজগার মানিক, শহর কমিটির সদস্য সুমন হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর কোষাধক্ষ্য কামরুজ্জামান কামরুল ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান প্রমুখ ।

টুনামেট সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, এবং তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিজন মোল্লা।

উল্লেখ করে যেতে পারে গত পয়লা অক্টোবর হতে নয়টি ওয়াড নিয়ে মাচ্চর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

টুর্ণামেন্টে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ৪ নং ওয়ার্ডের শাওন, সেরা গোলদাতা নির্বাচিত হন ৪ নং ওয়ার্ডের রাকিবুল ইসলাম, সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৭ নং ওয়ার্ডের রাসেল।

টুর্নামেন্টের রানার আপ দল ট্রফি ও ১৫০০০ টাকা এবং চ্যাম্পিয়ন দল টপিও ৩০০০০ টাকার পুরস্কার পান।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন জহিরুল ইসলাম জিন্নাহ সহকারি রেফারি , মাসুদ মিয়া, সাইফ দোয়া দর্শন। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

(ডিসি/এসপি/নভেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test